1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার।

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে

রাজবাড়ি প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালীতে স্পিডব্রেকারের সঙ্গে ধাক্কা লেগে চলন্ত মোটরসাই‌কেল থেকে ছিটকে পড়ে সোনালী আক্তার (৩৫) নামের এক নারী নিহত হ‌য়ে‌ছেন। আহত স্বামী আল আমিন হাসপাতা‌লে চি‌কিৎসাধীন রয়েছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টয়া আঞ্চলিক মহাসড়কের উপ‌জেলার সোনাপুর মোড় এলাকায় এ ঘটনা ঘ‌টে।
নিহত সোনালী আক্তার কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের মো. আল আমিনের স্ত্রী।

পাংশা হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর র‌শিদ জানান, কুষ্টিয়া থে‌কে মোটরসাইকেলে করে আল আমিন ও তার স্ত্রী সোনালী রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়ক ধরে ঢাকায় যা‌চ্ছিলেন। প‌থে কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় এলে স্পিড ব্রেকারে মোটরসাইল‌টি ধাক্কা খায়। এ সময় মোটরসাইকেল থে‌কে ছিটকে প‌ড়েন আল আমিন ও সোনালী আক্তার।

প‌রে স্থানীয়রা তাদের উদ্ধার ক‌রে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোনা‌লী‌কে মৃত ঘোষণা করেন। আহত আল আমিন হাসপাতা‌লে চি‌কিৎসাধীন রয়েছেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD