মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে
রাজবাড়ি প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালীতে স্পিডব্রেকারের সঙ্গে ধাক্কা লেগে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সোনালী আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। আহত স্বামী আল আমিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার সোনাপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোনালী আক্তার কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের মো. আল আমিনের স্ত্রী।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে করে আল আমিন ও তার স্ত্রী সোনালী রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়ক ধরে ঢাকায় যাচ্ছিলেন। পথে কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় এলে স্পিড ব্রেকারে মোটরসাইলটি ধাক্কা খায়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আল আমিন ও সোনালী আক্তার।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোনালীকে মৃত ঘোষণা করেন। আহত আল আমিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM