1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

মেহেরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২২০ বার পঠিত

মেহেরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা

মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা সভা অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বুধবার (২৮ আগষ্ট) বেলা ১২ টার দিকে সদর উপজেলা পরিষদের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান।

এসময় তিনি বলেন, প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নের জন্য প্রাথমিক বিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করা হবে।
শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য বিজ্ঞানমনস্ক শিক্ষাব্যবস্থা চালু করা হবে।

এসময় মেহেরপুর সদর উপজেলা শিক্ষা অফিসার আশরাফ উল আলম,সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস এম জয়নুল ইসলাম, আসাফুদ্দৌলা, শফিকুর রহমান, জহুরুল হক, ইন্সট্রাক্টর আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD