1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

রূপগঞ্জে শেখ হাসিনার সঙ্গে গোলাম দস্তগীর গাজী ও তাঁর ছেলেসহ ৪৫জনের বিরুদ্ধে হত্যা মামলা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

রূপগঞ্জে শেখ হাসিনার সঙ্গে গোলাম দস্তগীর গাজী ও তাঁর ছেলেসহ ৪৫জনের বিরুদ্ধে হত্যা মামলা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় জনকল্যাণ স্কুলের সামনে স্কুল ছাত্র রোমান মিয়া(১৭) নিহতের ঘটনায় গতকাল ২১আগষ্ট বুধবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার(৭৭) বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের(৭২), সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ও নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক(৭২), তাঁর ছেলে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পা(৪৪), রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব(৫৫) ও ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানসহ(৫২) পঁয়তাল্লিশ জনকে নামীয় ও অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামী করা হয়। নিহত রোমান মিয়া রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার নবকিশোলয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে চনপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা ও তার খালা রিনা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। রূপগঞ্জ থানার মামলা নং-১১, তারিখ- ২১/০৮/২০২৪ইং।
মামলার বিবরণীতে জানা যায়, গত ৫আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করা পর উৎসুক ছাত্র-জনতা আনন্দ মিছিল বের করে। উক্ত আনন্দ মিছিলকে পন্ড করা জন্য আওয়ামীলীগ ও তাদের সহযোগী অঙ্গ সংগঠনের সমর্থিত নেতাকর্মীরা একজোট হয়ে আগ্নেয়াস্ত্র, পিস্তল, শর্টগান, ককটেল, লাঠিসোঁটা, ইট-পাটকেল, রামদায় সজ্জিত হয়ে আনন্দ মিছিলের উপর হামলা চালায়। সন্ধ্যা ৭টায় মিছিলটি চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের জনকল্যাণ স্কুলের সামনে পৌঁছলে ককটেল বিষ্ফোরণ ঘটে। অর্তকিত গুলি বর্ষণে জনমনে আতঙ্ক তৈরি হয়। এ সময় রোমান মিয়ার হাতে, বুকে, পিঠে, ঘাড়ে ও গলায় গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে রোমান মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। একপর্যায়ে তাকে উদ্ধার করে রূপগঞ্জের পূর্বগ্রাম জুহুরুন্নেছা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান হাবিব বলেন, স্কুল ছাত্র রোমান মিয়া হত্যা মামলা রুজু করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD