1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

শ্রীপুরে সাংবাদিক জুলফিকার আলীর দাফন সম্পন্ন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৭৭ বার পঠিত
শ্রীপুরে সাংবাদিক জুলফিকার আলীর দাফন সম্পন্ন
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
দৈনিক যায়যায়দিন পত্রিকার মাগুরার শ্রীপুর উপজেলা প্রতিনিধি ও শ্রীপুর সদরের বাসিন্দা বিশিষ্ট ঠিকারদার জুলফিকার আলীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় শ্রীপুর পূর্বপাড়া ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে তাঁর মরদেহ সম্মিলিত কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
সোমবার বিকাল ৪টার পরে শ্রীপুরের বিশিষ্ট ঠিকাদার ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক জুলফিকার আলী স্ট্রোক জনিতকারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি শ্রীপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ গোলাম সরোয়ার এর বড় ছেলে। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, দুই পুত্র, এক কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শ্রীপুর প্রেসক্লাব, শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল ইসলাম, শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, সেচ্ছা-সেবকদলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর, সদস্য সচিব বদরুল আলম লিটু, ছাত্রদলের আহবায়ক মুন্সি ইয়াছিন আলী সোহেলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD