1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজশাহীতে ৪ দফা দাবিতে বাংলাদেশ বেতারের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন। দৈনিক নয়া কণ্ঠ    

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৬০ বার পঠিত

রাজশাহীতে ৪ দফা দাবিতে বাংলাদেশ বেতারের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন।

মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী পবা প্রতিনিধি

বাংলাদেশ বেতারে বৈষম্য বিরোধে ৪ দফা দাবিতে কর্মকর্তা- কর্মচারীরা মানববন্ধন করেছেন।

সোমবার (১৯ আগস্ট)  বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ বেতার, রাজশাহী কেন্দ্রের সামনে বাংলাদেশ বেতারের বৈষম্য বিরোধী সমন্বয়ক কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের শুরুতেই ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সকল শহীদ এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। মানববন্ধনে বাংলাদেশ বেতার রাজশাহীর সকল স্তরের কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন। এতে বেতারের বৈষম্য বিরোধী বিভিন্ন দাবি- দাওয়া তুলে ধরা হয়।

এই সময় তারা ৪টি দাবি জানান,  বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের দীর্ঘদিনের পদোন্নতি বঞ্চনার অবসান, ব্যাচভিত্তিক পদোন্নতিসহ উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি প্রদান, তথ্য ক্যাডার একীভূতকরন উল্লেখযোগ্য। এছাড়া বেতারের নিজস্ব মহাপরিচালক পদায়নসহ আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের বিভিন্ন দাবিসমূহ তুলে ধরা হয়।

অন্যদিকে কর্মচারীদের নিয়োগবিধি অনুযায়ী ব্লক পোস্টসহ অন্যান্য পদে যথাসময়ে পদোন্নতি প্রদানের দাবি করা হয়।  অনেক ক্যাডারের ৩৭তম ব্যাচের প্রবেশপদ থেকে পদোন্নতি হলেও বেতারের এখনো ২৮ তম ব্যাচের সকলের পদোন্নতি হয়নি।

উক্ত মানববন্ধনের মাধ্যমে বেতারের কর্মকর্তা-কর্মচারীদের সকল বঞ্চনার নিরসনে উপর্যুক্ত দাবিসমূহ বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের  নিকট আহ্বান জানান তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD