1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

জয়পুরহাটের কালাই থানা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি। দৈনিক নয়া কণ্ঠ                    

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২০৯ বার পঠিত

জয়পুরহাটের কালাই থানা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি।

শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে দ্বিতীয় দিনে অবস্থান কর্মসূচি পালন করেছে জয়পুরহাটের কালাই থানা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠন।

বৃহস্পতিবার সকাল থেকে কালাই বাসস্ট্যান্ড চত্বরে কালাই থানা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের আয়োজনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করা হয়। এসময় কালাই বাসস্ট্যান্ড চত্বরে খন্ড খন্ড মিছিল নিয়ে অবস্থান নিতে থাকেন উপজেলার নেতাকর্মীরা। বিকেল পর্যন্ত কর্মসূচিতে অংশ নেন প্রায় ৫ হাজার নেতাকর্মীরা। সেখানে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে বাসস্ট্যান্ড চত্বরে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের বিএনপি’র সহ- সাংগঠনিক সম্পাদক মো.ওবায়দুর রহমান চন্দন। এই কর্মসূচিতে কালাই পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক আ. আলিম এর সঞ্চালনায় কালাই থানার বিএনপি’র আহবায়ক ইব্রাহীম হোসেন সভাপতিত্বে বক্তব্য রাখেন কালাই থানার বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক মো.মৌদুদ আলম, কালাই পৌর বিএনপি’র আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ও কালাই থানা যুবদলের সাবেক সভাপতি তাজউদ্দিন আহম্মেদ তাজ, জেলা যুবদলের সদস্য তারিকুল ইসলাম তালুকদার রাসেল, কালাই থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. তোতা, যুগ্ম-আহবায়ক মো.শাহীন, কালাই পৌর আহবায়ক হেলাল উদ্দিন মন্ডল ও সদস্য সচিব আয়নাল হক, কালাই থানা ছাত্রদলের আহবায়ক আব্দুল কাফি, সিনিয়র যুগ্ম-আহবায়ক রনি, কালাই পৌর ছাত্রদলের সদস্য সচিব মুক্তাদুল হক ও মহিলা দলের নেত্রী আরজিলা বেগমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উক্ত কর্মসূচিতে কালাই থানা ও কালাই পৌর বিএনপি, কালাই থানা জিয়া পরিষদ, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচির অনুষ্টানে অংশগ্রহন করে।

এসময় বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে যারা দেখামাত্র মানুষ হত্যা করেছে, সেসব পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে হবে। সেই সঙ্গে খুব দ্রæত ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের উপযুক্ত শাস্তির দাবী জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD