1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

রায়পুরায় সাংবাদিককে গুলি করে হত্যা চেষ্টা: বিচারের দাবিতে মানববন্ধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

রায়পুরায় সাংবাদিককে গুলি করে হত্যা চেষ্টা: বিচারের দাবিতে মানববন্ধন

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা

নরসিংদীর রায়পুরায় মনিরুজ্জামান মনির (৪০) নামে স্থানীয় এক সাংবাদিককে গুলি করে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এর বিচার চেয়ে বুধবার (১৪ আগস্ট) দুপুরে মানববন্ধন করেছে নরসিংদীর সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। মনিরুজ্জামানের উপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করে অনতিবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক বিচারের দাবী জানান মানববন্ধনের বক্তারা।
নরসিংদী জেলার সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে বক্তব্য রাখেন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি মো. নুরুল ইসলাম, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, দৈনিক দেশ রুপান্তর ও দেশ টিভি’র জেলা প্রতিনিধি সুমন বর্মণ, মাধবদী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খবরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি শাওন খন্দকার শাহিন, পলাশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভি জেলা প্রতিনিধি নুর আলম, শিবপুর প্রেস ক্লাবে সভাপতি সৈয়দ মো. খোরশেদ আলম, রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি, রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এম ওবায়েদুল কবীর এর সঞ্চালনায় এই মানববন্ধনে উপস্থিত বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী বৃন্দ।
উল্লেখ্য, মঙ্গলবার সাংবাদিক মনিরুজ্জামান মনির রায়পুরায় বিভিন্ন স্থানে মানুষের বাড়িঘর, দোকানপাট ভাংচুর লুটপাট, অগ্নিসংযোগ করছে রুবেলের লোকেরা। এমন বহু সংবাদ প্রকাশের জের ও এলাকায় আধিপত্য নিয়ে সৃষ্ট বিবাদের কারনে মঙ্গলবার(১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে শ্রীরামপুর বাজারে গেলে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়ার হত্যা মামলার প্রধান আসামী সন্ত্রাসী আবিদ হাসান রুবেল ও তার ছোট ভাই টুটুল সহ প্রায় ১০ জনের একটি দল হামলা করে। এসময় সাংবাদিক মনির আত্মরক্ষায় একটি দোকানে ঢুকে গেলে সেখান থেকে বের করে বাইরে এনে হাতুরি দিয়ে পিটিয়ে ও পায়ে, হাতে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করে হাসপাতালের চিকিৎসক। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় ঢাকায় চিকিৎসাধিন রয়েছে।
এদিকে মানববন্ধন শেষে প্রায় অর্ধশতাধিক সাংবাদিক নরসিংদীর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড. বদিউল আলম এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন ও সাংবাদিক হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানায়।
সাংবাদিক হত্যা চেষ্টার ঘটনার সাথে সম্পৃক্ত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD