1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীতে লুট হওয়া পুলিশের অস্ত্র-গুলি উদ্ধার করেছে আনসার ভিডিপি। দৈনিক নয়া কণ্ঠ               

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২০৯ বার পঠিত

রাজশাহীতে লুট হওয়া পুলিশের অস্ত্র-গুলি উদ্ধার করেছে আনসার ভিডিপি

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া ১২টি অস্ত্র ১৬৬ টি গুলি উদ্ধার করেছে আনসার ও ভিডিপি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা দেশত্যাগের পর সারা দেশের মতো রাজশাহীর বিভিন্ন থানা ও মেট্রোপলিটনে হামলা, ভাংচুর ও অস্ত্রলুট হয়।

আনসার জেলা অফিস সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী আনসার ভিডিপি সদস্যরা এসব অস্ত্র উদ্ধারে কাজ শুরু করেন। রাজশাহী জেলা আনসার ও ভিডিপি অফিসের তত্ত্বাবধানে বিভিন্ন এলাকা থেকে ১২টি  অস্ত্র, ১৬৬টি গুলি, ১টি টিয়ার গ্যাস , হ্যান্ড গ্রেনেড, চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ সম্পর্কে জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন হামলা ও ভাঙচুরের পর থেকে পুলিশ শূন্য সকল থানা,মেট্রোপলিটন সদর দপ্তর ,  পুলিশ লাইন্সের নিরাপত্তায় নিয়োজিত হয় আনসার ব্যাটালিয়ন ও ভিডিপি সদস্যরা। তারা বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন।

এসব অস্ত্র সেনাবাহিনীর উপস্থিতিতে রাজশাহী পুলিশ লাইন্সে জমা দেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD