রাজশাহীতে লুট হওয়া পুলিশের অস্ত্র-গুলি উদ্ধার করেছে আনসার ভিডিপি
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া ১২টি অস্ত্র ১৬৬ টি গুলি উদ্ধার করেছে আনসার ও ভিডিপি।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা দেশত্যাগের পর সারা দেশের মতো রাজশাহীর বিভিন্ন থানা ও মেট্রোপলিটনে হামলা, ভাংচুর ও অস্ত্রলুট হয়।
আনসার জেলা অফিস সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী আনসার ভিডিপি সদস্যরা এসব অস্ত্র উদ্ধারে কাজ শুরু করেন। রাজশাহী জেলা আনসার ও ভিডিপি অফিসের তত্ত্বাবধানে বিভিন্ন এলাকা থেকে ১২টি অস্ত্র, ১৬৬টি গুলি, ১টি টিয়ার গ্যাস , হ্যান্ড গ্রেনেড, চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ সম্পর্কে জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন হামলা ও ভাঙচুরের পর থেকে পুলিশ শূন্য সকল থানা,মেট্রোপলিটন সদর দপ্তর , পুলিশ লাইন্সের নিরাপত্তায় নিয়োজিত হয় আনসার ব্যাটালিয়ন ও ভিডিপি সদস্যরা। তারা বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন।
এসব অস্ত্র সেনাবাহিনীর উপস্থিতিতে রাজশাহী পুলিশ লাইন্সে জমা দেওয়া হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM