1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু

রাজশাহীতে আওয়ামী লীগ নেতাদের কাফনের কাপড় পাঠিয়ে হুমকি। দৈনিক নয়া কণ্ঠ                                     

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২০১ বার পঠিত

রাজশাহীতে আওয়ামী লীগ নেতাদের কাফনের কাপড় পাঠিয়ে হুমকি।

মোস্তাফিজুর রহমান রানা

(রাজশাহী) পবা প্রতিনিধিঃ

এবার আওয়ামী লীগ সমর্থকদের বাড়িতে ব্যাগে ভরে কাফনের টুকরো ও গোলাপজল রেখে গেছে দুর্বৃত্তরা। এর সঙ্গে একটি চিরকুট, তাতে লেখা রয়েছে আ, জ, আ, ম। আর কাফনের টুকরোতে লাল কালিতে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। ঘটনাটি ঘটে রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকায়।

এর আগে ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর নওহাটা পৌরসভা কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ভাঙচুর করা হয় নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমানের কার্যালয়। আওয়ামী লীগ নেতা বাবুর ব্যক্তিগত কার্যালয় ও আরেক নেতার মার্কেটে ভাঙচুর চালানো হয়।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা রকিবুল ইসলামের বাড়ি লুটপাট, পাটের গুদাম ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া নওহাটায় ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়, বড়গাছি ও হুজরিপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় ভাঙচুর করা হয়।

জানা গেছে, মঙ্গলবার নওহাটা পৌরসভা এলাকার পাইকপাড়া মহল্লার ইনতাজের মোড়ে আওয়ামী লীগ কর্মী মিনারুল ইসলামের দোকানের সামনে কাফনের কাপড় ও গোলাপজল রেখে যায় দুর্বৃত্তরা। এ ছাড়া বসন্তপুর এলাকার আওয়ামী লীগ নেতা হাফিজ, পলাশ, রাব্বি এবং পিল্লাপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা রবিউলের বাসার সামনেও কাফনের কাপড় ও গোলাপজল পাওয়া যায়।

মিনারুল ইসলাম বলেন, ‘সোমবার (১২ আগস্ট) দিবাগত রাতে কে বা কারা তার দোকানের সামনে গোলাপজল ও কাফনের কাপড় রেখে যায়। এতে এলাকাবাসী আতঙ্কে রয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। কে বা কারা কাফনের কাপড় দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে তা উদ্ঘাটনে কাজ চলমান রয়েছে। এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধারণের অনুরোধ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় উপজেলায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD