1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ পাঁচবিবিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন।

জনগণের সমর্থন ছাড়া আগামীতে কেউই ক্ষমতায় থাকতে পারবে না, শেখ হাসিনা সরকারের সকল অন্যায়ের বিচার করতে হবে:  সোহেল। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

জনগণের সমর্থন ছাড়া আগামীতে কেউই ক্ষমতায় থাকতে পারবে না, শেখ হাসিনা সরকারের সকল অন্যায়ের বিচার করতে হবে:  সোহেল।

আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি:
বিএনপির যুগ্ন মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, শেখ হাসিনা একের পর এক মানুষ হত্যা করেছেন। শুধুমাত্র তাঁর শখের ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, দেশে এনে হাসিনার বিচার করা হবে।
রোববার (১১ আগষ্ট) বিকেল ৩টার দিকে নওগাঁ শহরের কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন, যুগ্ন আহ্বায়ক শহিদুল হক, আমিনুল ইসলাম, মামানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

হাবিব উন নবী খান বলেন, শেখ হাসিনা একের পর এক মানুষ হত্যা করেছেন। শুধুমাত্র তার শখের ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য। ১৬ বছর বিএনপির বহু নেতাকর্মীকে হত্যা করেছেন, গুম করেছেন ও নির্যাতন করেছেন। শাপলা চত্বরে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের হত্যা করেছেন, পিলখানা সেনাবাহিনীর মেধাবী অফিসারদের হত্যা করেছেন। শত শত মানুষকে হত্যা করেছে। সর্বশেষ আন্দোলনে ছাত্র-অভিভাবকসহ বহু মানুষকে শেখ হাসিনা ও তাঁর গুন্ডাবাহিনী হত্যা করেছে। এই সমস্ত হত্যাকা- যারা ঘটিয়েছেন, তাদের হোতা শেখ হাসিনা এই দেশে সবচাইতে বড় সিরিয়াল কিলার শেখ হাসিনা। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, বাংলাদেশে এনে তার বিচার করা হবে। নিরপেক্ষ বিচার হবে। বিচারের রায় যা হবে আমরা মেনে নেবে। কিন্তু বিচার ছাড়া কেউ থাকতে পারবেন না। পৃথিবীর কোনো দেশ যেন তাঁকে আশ্রয় না দেয়। যদি দেয় তাহলে সম্পর্কের অবনতি হবে।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এখন দেশে একটা বিশেষ পরিস্থিতি চলছে। আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন আইনের মতো চলবে। কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এবং সংখ্যালঘু ভাই-বোন যারা আছেন, তাঁদেরকে আপনারা সার্বিক নিরাপত্তা প্রদান করবেন। আমরা আশা করছি, খুব শিঘ্রই স্বাভাবিক অবস্থা বিরাজ করবে এবং খুব শিঘ্রই দেশে একটি পরিচ্ছন্ন নির্বাচন হবে। সেই নির্বাচনে ভোট দেওয়ার জন্য দেশের মানুষ মুখিয়ে আছে। উৎসবের মতো একটি নির্বাচন হবে। জনগণ যাকেই ভোট দেবে সেই রাষ্ট্রক্ষমতা দখল করবে। জনগণের সমর্থন ছাড়া আগামীতে কেউই ক্ষমতায় থাকতে পারবে না।

সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট ঢাকায় নিহত কলেজ শিক্ষার্থী মাহফুজ আলম শ্রাবণের (১৯) পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে নওগাঁ সদর উপজেলার দোগাছী গ্রামে যান হাবিব উন নবী খান সোহেল। সেসময় তিনি নিহত মাহফুজের কবর জিয়ারত ও নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এরপর নওগাঁ জেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সভাপতি আমিনুল হক এবং দোগাছি স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD