1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতায় শিক্ষার্থীদের পাশে। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতায় শিক্ষার্থীদের পাশে

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ ও ময়লা-আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতায় শিক্ষার্থীদের পাশাপাশি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা দায়িত্ব পালন করছে। গতকাল ১০ আগষ্ট শনিবার সকাল ৯টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজ নিজ দায়িত্বে পূর্ণাঙ্গভাবে ফিরে না আসা পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করবে।
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, গোলাকান্দাইল, বরপা, কাঞ্চন, তারাবো, মুড়াপাড়াসহ বেশ কয়েকটি এলাকার রাস্তা-ঘাটের ময়লা আবর্জনা পরিস্কার করে লোকজনদেরকে সচেতন হওয়ার পরামর্শ দেন সাংবাদিকরা। সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচল ও যানজট নিরসনে কাজ করছে শিক্ষার্থী ও সাংবাদিকরা। এছাড়া সরকারি মুড়াপাড়া কলেজ, ভুলতা স্কুল এন্ড কলেজ, কাঞ্চন সলিমুদ্দিন চৌধুরী কলেজ, পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজ, হাজী নূরউদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়সহ রূপগঞ্জের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহন করে।
ভুলতায় ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষার্থী ইমা আক্তার বলেন, ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে দেশের সার্বিক উন্নয়নে কাজ করতে পারবে। আমরা সকাল থেকে রাত পর্যন্ত সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছি।
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যেখানে কোমলমতি ছাত্র-ছাত্রীরা রোদে-পুড়ে কাজ করছে। সেখানে বিবেকের তাড়ণায় ছাত্র-ছাত্রীদের পাশাপাশি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরাও মাঠে কাজ করছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD