1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র নেতা শাকিলের জানাজা সম্পন্ন। দৈনিক নয়া কণ্ঠ 

  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৫১ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র নেতা শাকিলের জানাজা সম্পন্ন

জেলা প্রতিনিধি, ভোলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ শাকিল এর জায়নামাজ শেষে শ্রদ্ধাঞ্জলি জানান ভোলা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলা শাখা। নিহত শাকিলের জায়নামাজ অনুষ্ঠিত হয়েছে ভোলা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে। ৮ আগষ্ট (বৃহস্পতিবার) রাত ১০ ঘটিকার সময় জুলফিকার আহমেদ শাকিলের জায় নামাজে শহরের সর্বস্তরের নাগরিক এবং সকল পেশাজীবির মানুষ তার জায় নামাজে অংশগ্রহণ করেন।

নিহত শাকিল গত ৪ আগস্ট মিরপুরে ১০-এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি পালন কালে মিরপুর ১০-এ ছাত্রলীগ- যুবলীগ সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে ভর্তি ছিলেন জুলফিকার আহমেদ শাকিল। গতকাল ৭ আগস্ট বুধবার বেলা সাড়ে তিনটার দিকে জুলফিকার আহমেদ শাকিল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। প্রয়াত জুলফিকার ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মিরপুরের সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যায়তন ‘আমাদের পাঠশালা’র সাবেক শিক্ষার্থী এবং ওই বিদ্যালয়ের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। তার নিজ বাড়ি ভোলার ধনিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এবং মৃত সিদ্দিকুর রহমান এর ছেলে। শাকিলকে তার নানা বাড়ি ভেলুমিয়াতে রাত ১২টায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেছে।

ভোলা জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল ইসলাম ২৪ এর বৈষম্যবিরেধী ছাত্র আন্দোলনের ভোলার প্রধান সমন্বয়ক ইস্রাফিল হোসাইন জাবির, ভোলা জেলার সাবেক কোটা সংস্কার আন্দোলন ২০১৮ এর সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মিশুক ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলার সংগঠক তানজিল হোসেন সংক্ষিপ্ত বক্তব্য বলেন, “শহীদ শাকিল যে চেতনা ধরন করে রাজপথে জীবন দিয়েছেন। সেই চেতনার রাষ্ট্র কায়েম করতে আমরা বদ্ধ পরিকর। কয়েক শতাধিক লাশের বিনিময়ে পাওয়া এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে। আর কাউকে স্বৈরচারি শাসন, দখল, লুটপাটের সুযোগ দেয়া হবে না। ছাত্ররা সর্বদা রাজপথে থেকে সমতার রাষ্ট্র কায়েমে কাজ করে যাবেন।”

অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলার সাবেক কোটা সংস্কার আন্দোলন ২০১৮ সালের সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মিশুক ও বর্তমান বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলার সংগঠক তানজিল হোসেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন ভোলা জেলা শাখার সভাপতি নেওয়াজ শরীফ সহ ২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভোলা জেলা শাখা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD