1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু

যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের  অভিযোগে আটক-৭। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

 

যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের  অভিযোগে আটক-৭

মোঃ সুজন খন্দকার,স্টাফ রিপোর্টার ঃ যমুনা নদীতে অবৈধ বাংলা ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করার অভিযোগে নাজিরগঞ্জ,নগরবাড়ী ও কাজির হাট নৌপুলিশের যৌথ অভিযানে প্রায় ৩৬ লাখ টাকা মুল্যের বাংলা ড্রেজার মেশিন ও বাল্বগেট জব্দ সহ ৭ জনকে আটক করেছে নৌপুলিশের একটি যৌথ বাহিনী। দুর্ধর্ষ এই অভিযানে রাজশাহী অঞ্চলের নৌপুলিশের পুলিশ সুপার মোঃ রুহুল কবীর খানের সার্বিক সহযোগীতায় এই অভিযানে নেতৃত্ব দেন নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি চৌকস অফিসার ইনচার্জ সাইদুর রহমান।

বুধবার ৩১শে জুলাই দুপুরে যমুনা নদীর মোহনগঞ্জ নামক স্থান থেকে বালু উত্তোলন করার সময় হাতেনাতে তাদের আটক করে  নৌপুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলো, মানিকগঞ্জের দৌলতপুর থানার বাচামার গ্রামের মৃত সিদ্দিক আলির সেখের ছেলে ১। মোঃ বাদশা শেখ (৪৫),
জামালপুরের মেলানদাহ থানার মহাপুর গ্রামের মজিবুর সেখের ছেলে ২। মোঃ মাজেদ শেখ (৪০),ইসলামপুরের মাইজবাড়ী গ্রামের মোঃ বাদশা সেখের ছেলে ৩। মোঃ আব্দুর রাশেদ (৩৪), জামালপুরের মেলানাহ থানার মাহমুদপুর গ্রামের মৃত বাচ্চু সেখের ছেলে ৪। মোঃ এমদাদুল হক (৪৫),চরকাবিলপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে ৫। মোঃ আনোয়ার হোসেন (৪৯),গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার চর কাবিলপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ৬। মোঃ মীর হোসেন (৩০) ও জামালপুর জেলার মেলানদাহ থানার বর্ণ-বাড়ীয়া গ্রামের মৃত সহেজ মন্ডলের ছেলে ৭। মোহাম্মদ আলী (৬০) কে আটক করে নৌপুলিশ।

এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়,
১টি বালু ভর্তি বাল্কহেড, ৫টি বালুকাটার ও কয়েকটি আনলোড মেশিন সহ বাংলা ড্রেজার মেশিন।  সেইসাথে বালু উত্তোলন ও পরিবহন কাজের ব্যবহৃত নানা ধরনের সরঞ্জামাদি । যার মুল্য আনুমানিক ৩৬ লাখ টাকার বেশি।

এবিষয়ে নাজিরগঞ্জ নৌপুলিশ অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে নৌপুলিশ জানতে পারে প্রভাবশালী চক্র যমুনা নদীর মোহনগঞ্জ নামক স্থান হতে বালু উত্তোলন করছে। পরে যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD