1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু

মেহেরপুরে মৎস্য সপ্তাহ উদ্বোধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৬২ বার পঠিত

মেহেরপুরে মৎস্য সপ্তাহ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি ঃ মেহেরপুরে মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে। আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে মৎস্য সপ্তাহ।

বুধবার (৩১ জুলাই) বেলা সাড়ে দশটার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে এটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম নাজমুল হক।
জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামানের সভাপতিতে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু: তানভীর হাসান রুমান, জেলা সমবায় অফিসার প্রভাষ চন্দ্র বালা, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ শরিফুদ্দিন নিকুল প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় মাছ চাষে আরও সমৃদ্ধ করতে মাছ চাষীদের ভূমিকা ও করণীয় নিয়ে বক্তব্য রাখেন তারা।

এ সময় মাছ চাষীরা কার্যক্ষেত্রে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলো সমাধানে মৎস্য বিভাগের করণীয় বিষয়ে পরামর্শ দেন উপস্থিত মাছ চাষিরা।

আলোচনা সভা শেষে বিভিন্ন পর্যায়ে মাছ চাষে সাফল্য অর্জন করায় তিনজন মাছ চাষীকে সংবর্ধনা প্রদান করা হয়। এরমধ্যে মাছের পোনা অবমুক্তকরণ, ভৌত রাসায়নিক গুনাগুন পরীক্ষা, মাছ চাষের উপকরণ বিতরণ সহ নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা মৎস্য অধিদপ্তর।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD