1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু

কালুখালীতে প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজের প্রতিবাদে থানায় অভিযোগ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ২৩৮ বার পঠিত

কালুখালীতে প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজের প্রতিবাদে থানায় অভিযোগ।

আশিক হাসান সীমান্ত কালুখালী প্রতিনিধিঃ

রাজবাড়ীর কালুখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রেল পথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমকে কটুক্তি ও অকথ্য ভাষায় গালিগালাজের প্রতিবাদে সাইদুর রহমান ওরফে (ছুরাপ ৪২) এর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্ত মোঃ সাইদুর রহমান উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামের মৃত আরশেদ আলী মন্ডলের ছেলে। তিনি কালুখালী চাঁদপুর বাসস্টান্ডে ঔষধ ও পরিবহন বাসের টিকেট বিক্রেতা।

গত ২৫ জুলাই বৃহস্পতিবার রাত ১০ দিকে কালুখালী থানায় অভিযোগ দায়ের করেন উপজেলার রতনদিয়া ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম।

অভিযোগে ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম উল্লেখ করেন, ঢাকায় মেধা কোটার ছাত্র আন্দোলনের সাথে বিএনপি, জামাত যোগ দিয়ে যে জালাও পোড়াও মানুষ হত্যা সহ ভয়াবহ তান্ডব চালাচ্ছে এটা জানার পর গত ১৬ জুলাই আনুমানিক বিকাল সাড়ে ৪টা থেকে ৫টার সময় চাঁদপুর বাসস্ট্যান্ড জনগুরুত্বপূর্ন জায়গা হাওয়ায় আমি সেখানে গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারন মানুষের মধ্যে মনোবল বাড়ানোর জন্য এবং শান্ত পরিবেশ বজায় রাখার জন্য উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি মোঃ সিহাব উদ্দিন বিপুল, ইউপি সদস্য মোঃ জাকির হোসেন হিরু, মোঃ রিপন বিশ্বাস সহ দলীয় অনেক নেতৃবৃন্দের উপস্থিত হই। এমন সময় আমাদের সামনে সাইদুর রহমান (ছোরাপ), সে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে রাজাকারের বাচ্চা হিন্দুর সন্তান ও তার আয়ু শেষ সহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এবং আরো অনেক বাজে কথাবার্তা বলে গালি দেন। সেই সাথে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম দেশ ছেড়ে পালিয়েছেন বলে অপপ্রচার চালায়।

অভিযুক্ত সাইদুর রহমান অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন আমি কাউকে কটুক্তি বা অশ্লীল ভাষায় গালিগালাজ করি নাই।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে অফিসার পাঠিয়ে তদন্ত করা হয়েছে আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এমন ধরনের কোন ঘটনা ঘটেনি তারপরেও আরো তদন্ত করা হচ্ছে। ঘটনা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD