1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

সিডিপির উদ্দোগে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৩৫৩ বার পঠিত

সিডিপির উদ্দোগে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান।

মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার

মানবতার জন্য আমরা স্লোগানকে সামনে রেখে Community Development Program (CDP) এর উদ্যোগে আব্দুলপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিনামূল্য চক্ষু রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত চিকিৎসা সেবার রোগী দেখেন ডক্টর মোহাম্মদ আরিফুর রহমান রনি এমবিবিএস রাজশাহী সিসিডি বারডেম পিজিটি চক্ষু সিনিয়র মেডিকেল অফিসার আগা ইউসুফ চক্ষু হসপিটাল, কুষ্টিয়া। এখানে যে সমস্ত রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয় তন্মধ্যে চোখে ছানি পড়া, চোখ ব্যাথা, চোখে মাংস বৃদ্ধি, চোখ ফোলা, চোখ লাল হওয়া, চোখের পাতা পড়ে যাওয়া, মাথা ব্যথা সহ চোখের যাবতীয় রোগের চিকিৎসা প্রদান করা হয়। আব্দুলপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রায় তিন শতাধিক রুগী চক্ষু সেবা গ্রহণ করেন। উক্ত চিকিৎসা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দালপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আলী হায়দার স্বপন মাস্টার। খাতের আলী মহাবিদ্যালয়ের প্রভাষক মোহাম্মদ ইউসুফ, বিশিষ্ট সমাজ সেবক শাহাবাজ খান, আব্দুর রাজ্জাক মেম্বার, সাবেক মেম্বার ইয়ামিন, তবিবুর রহমান তপু। বিশিষ্ট জনেরা বলেন সিডিপির উদ্যোগে সিডিপির প্রতিষ্ঠা পরিচালক শামীমুজ্জামানের তত্ত্বাবধানে এলাকার বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ করে যাচ্ছে। তন্মধ্যে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বই খাতা কলম প্রদান, মেধাবী শিক্ষার্থীদের স্কুল কলেজ মাদ্রাসায় ভর্তি ও ফরম ফিলাপের জন্য টাকা প্রদান। অসহায় দুঃস্থ মানুষ যারা চিকিৎসা সেবা নিতে পারছে না তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। কোন রোগী যদি টাকার অভাবে ডাক্তার দেখাতে না পারে তাহলে তাদেরকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করেন ও ঔষধ কিনে দিয়ে থাকে। শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে থাকেন। সিডিপির প্রতিষ্ঠাতা পরিচালক শামীম উজ্জামান বলেন প্রতিটি পরিবারের শিক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করতে সিডিপি কাজ করে যাচ্ছে। এবং আমাদের গ্রাম হোক একটি আদর্শ গ্রাম এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সিডিপির সদস্যরা রাশিদুল, রিপন,তাসলিমা, নাজমুল, ওদুদ, সজিব, তৌহিদ,সুজন, সাইফুল, মশিউর, রুবেল, আসিক, ব্যারিষ্টার শাহিন, মাফিয়া মাজেদুর রহমান, মাহবুবুর রহমান, মানিক, শফিক, সোহেল, মেহেদী, রাসেল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD