1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে প্রকৌশল শিক্ষায় বিশেষ অবদানে বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক আহসান মিয়ান নড়াইলের লোহাগড়ায় বাবাকে হত্যাকারী ছেলে গ্রেফতার বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি বরগুনায় গাঁজা সেবন করে জনসাধারণকে বিরক্ত করার দায়ে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের’ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান :প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের টানা ১০০ ঘন্টা শূণ্য রেখায় নারী বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার ২ হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক হাইমচরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেললে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে : খায়রুজ্জামান লিটন ।  দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৫১ বার পঠিত

জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেললে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে : খায়রুজ্জামান লিটন ।

রাজশাহী ব্যুরো ঃ যারা জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলবে, তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

কোটাবিরোধী আন্দোলনকে ব্যবহার করে বিএনপি-জামায়াতের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজ বিকেল ৬টায় সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

এর আগে কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, কোটাবিরোধী আন্দোলন আর শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই। এই আন্দোলন হাইজ্যাক করে নিয়েছে বিএনপি- জামায়াত-ছাত্রশিবির-ছাত্রদল। শিক্ষার্থীদের বিপদগামী করে যারা দেশের আইন শৃঙ্খলা নষ্ট করে সরকার পতন করতে চায়, তারা কি অতীতের কথা ভুলে গেছে? । অতীতেও জামায়াত-বিএনপি চক্রের আন্দোলন সফল হয়নি, এবারো হবে না। তারা আর কোনদিন ক্ষমতায় আসতে পারবে না।

তিনি আরো বলেন, লন্ডন থেকে তারেক জিয়া প্রথম দিনই কোটাবিরোধী আন্দোলনে সমর্থন দিয়েছিল। সে লন্ডনে বসে থেকে বড়বড় কথা বলে, আমরা বহুবার তাকে বলেছি, দেশে এসে আন্দোলনে নেতৃত্ব দেন, যদি মানুষ মেনে নেয়, তাহলে আমাদের কিছু বলার নেই। আপনি লন্ডনে বসে থেকে ওহি নাজিল করবেন, আর  বাংলাদেশের যুবসমাজ, ছাত্রসমাজ, সাধারণ মানুষ নেচে উঠবে, এতো বোকা তাদেরকে ভাবার দরকার নেই।

তিনি আরো বলেন, রাজশাহীর মানুষ  খুব শান্তিপ্রিয় এবং শান্তিতে বসবাস করেন। সরকারি দল হিসেবে আমাদের কর্তব্য আপনাদের নিরাপত্তা বিধান করা। সেই নিরাপত্তা দেওয়ার জন্যেই আমরা রাজপথে আছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজ করবেন। আমরাও রাজশাহীবাসীর পাশে আছি। জনগণের জানমাল নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, সেই অশুভ তৎপরতা হতে দেবো না, দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

তিনি বলেন, যারা ভূবনমোহন পার্কের পাশ থেকে বেরিয়ে এসে জিরোপয়েন্ট হয়ে সোনাদীঘির দিকে চলে গেছেন, আমি আপনাদের বলছি, যা করেছেন, সেই ঘোরাঘুরি, সুড়সুড়ি চুলকানি আর দিয়েন না

আমাদের নেতাকর্মীরা ধাওয়া দিলে সেই ধাওয়া আপনারা রক্ষা করতে পারবেন না। সেটা অতীতে বহুবার প্রমানিত হয়েছে। এভাবেই জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের মোকাবেলা করা হবে। আমরা অরাজকতা সৃষ্টিকারীদের দমন করতে চাই।

মহানগর আওয়ামী লীগের সভাপতি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এ অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন। এ সময় মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD