1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

আজন্ম শোক – শেখ মোমতাজুল করিম শিপলু 

  • প্রকাশিতঃ সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২১৭ বার পঠিত

আজন্ম শোক

শেখ মোমতাজুল করিম শিপলু

মহররমের মাস শুরু হয় হিজরি নতুন সন,
দ্বীন ইসলামের ইতিহাসে কালো অধ্যার ক্ষণ।
কারবালারই জমিন হলো রক্ত বন্যায় লাল,
ষড়যন্ত্রের সেই বুনিয়াদ একষট্টিরই সাল।
এজিদের দল নামের মুসলিম ক্ষমতার হয় লোভ,
নবীর বংশ ধ্বংস করে ঝারে মনের ক্ষোভ।
মুসলিম জাতি দুই ভাগ হলো গগন কালো সাজ,
হোসাইনের দল সত্যের পথে প্রমাণ হলো আজ।
আল্লাহ্ নবীর প্রেমিক মনে নাহি মৃত্যুর ভয়,
এজিদীবাদ নাফরমানের হবে একদিন ক্ষয়।
মহররমের মাস এলে ভাই শোকে মাতম হয়
মোহাম্মদী দ্বীন ইসলামের হবে হবেই জয়।
নামাজ রোজা করতো আদায় নামে মুসলিম ভাই
আজও তারা করছে তাহাই মূলে ঈমান নাই।
নবীর মানে আঘাত করে ওই জালিমের দল
মহররমের শোকের মাসে বল রে সত্য বল।
জানতো সবাই নূর নবীজির নাতি হোসেন জান
এজিদ হুকুম করলে পরে সীমার কাড়ে প্রাণ।
দীর্ঘদিনের এই প্রতিশোধ কারবালাতে নেয়
নানা রকম উপঢৌকন এজিদ তাদের দেয়।
তাদের বংশ হয়নি ধ্বংস রয়নি আজও চুপ,
কিসের আবার মুসলিম তারা জালিম চিহ্ন রূপ।
কোথায় আছে সেই পালোয়ান নবী প্রেমিক বীর
এজিদের দল করবে ধ্বংস মারতে মারতে তীর।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD