1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু

ইউপি চেয়ারম্যান সুমন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন আসামির বাড়িতে আগুন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৬২ বার পঠিত

ইউপি চেয়ারম্যান সুমন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন আসামির বাড়িতে আগুন

সালমান হাসান, মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদার (৪৫) হত্যাকান্ডে আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী ।

রবিবার সকাল ১০ টা হতে ঘন্টাব্যাপী জেলার টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের সামনে পাঁচগাঁও ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পাঁচগাঁও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয় ও পাচগাও গ্রামসহ আশেপাশের গ্রামের প্রায় এক হাজার নারী পুরুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পাঁচগাও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান দেওয়ান, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মোল্লা, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র বিশ্বাস, নিহতের ছোট ভাই লিমন হালদার, ব্যবসায়ী সোহেল মোল্লা, সাবেক ইউপি সদস্য আব্দুল জব্বার, সাবেক ইউপি সদস্য আয়েশা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধন শেষে সুমন হত্যা মামলার অন্যতম আসামি সাবেক ইউপি চেয়ারম্যান মিলেনুর রহমান মিলনের বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ পুলিশ সুপার আসলাম খান বলেন, হত্যাকান্ডের ঘটনায় মানববন্ধন শেষে হঠাৎ করেই এক আসামীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। আগুন নিয়ন্ত্রন আনা হয়েছে। আগুন দেওয়ার ঘটনা তদন্ত করা হবে। অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য গত ৭ জুলাই দুপুর ১ টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও গ্রামের আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ওই বিদ্যালয়ের আঙ্গিনায় পুলিশের সামনে ইউপি চেয়ারম্যান সুমন হালদার কে প্রকাশ্যে গুলি করে দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা সুমন কে উদ্ধার করে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ সময় তিন দুষ্কৃতিকারীকে ধরে পুলিশে সোপার্দ করে উত্তেজিত জনতা।

ঘটনার পরের দিন ৮ই জুলাই টঙ্গীবাড়ী থানায় নিহতের ছোট ভাই ইমন হালদার বাদী হয়ে সাতজনকে আসামি করে অভিযোগ দায়ের করলেও হত্যার মূল আসামিসহ পরিকল্পনাকারীরা এখনো পলাতক রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD