1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ।   টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ

সংখ্যালঘুর জমি হাতাতে না পেরে জেলা পরিষদের মালিকানা দাবী করেও ব্যর্থ নিম হাকিম। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

 

সংখ্যালঘুর জমি হাতাতে না পেরে জেলা পরিষদের মালিকানা দাবী করেও ব্যর্থ নিম হাকিম

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলাধীন বহরপুর এলাকার নিজেকে সুশীল দাবী করা ড. মো: আব্দুল হাকিম মন্ডল (নিম হাকিম) বাড়ির পাশের সংখ্যালঘু স্বপন কুমার কুন্ডুর জমি হাতিয়ে নিতে না পেরে জেলা পরিষদের সম্পত্তি দাবী করে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন।তবে জেলা পরিষদ অভিযোগের পরে সেই সম্পত্তি নিজেদের দাবী করে আসছিলেন।

রবিবার (১৪ জুলাই) বেলা ১২ টার দিকে রাজবাড়ী জেলা পরিষদের সার্ভেয়ার শাহ ইমরান ও বালিয়াকান্দি উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো: সাইফুল ইসলাম যৌথ ভাবে নালিশী জমির সীমানা নির্ধারণ করে।জেলা পরিষদের নালিশী জমি সাবেক ৪০৯৫ হাল ৪০৬৭ দাগে তাদের অংশ নেই বলে ফলাফলে উল্লেখ করা হয়।

এর আগে ড. মো: আব্দুল হাকিম মন্ডল বহরপুর মৌজার সাবেক ৪০৯৫ হাল ৪০৬৭ দাগ উল্লেখ করে কৃষি জমি দখল, মাটি ভরাট ও ফিলিং স্টেশন নির্মাণের অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করে।তিনি অভিযোগ পত্রে উল্লেখ করেন উক্ত দাগের ৯৪ শতাংশ জমি জেলা পরিষদের রেকর্ডভূক্ত।তবে বহরপুরের মৃত যোগেস কুমার কুন্ডু ছেলে স্বপন কুমার কুন্ডু জাল জালিয়াতির মাধ্যমে বিএস রেকর্ড করে বহরপুর নতুন চর এলাকার নিয়ামত শেখ এর চার ছেলের কাছে ১ কোটি ২০ লক্ষ টাকায় বিক্রি করে দেন।তিনি অভিযোগ পত্রে আরও উল্লেখ করেন জমি বিক্রেতা স্বপন কুমার কুন্ডু ওই টাকা ভারতে পাচার করেছে।

তবে জমির মালিক স্বপন কুমার কুন্ডুর অভিযোগ ড. মো: আব্দুল হাকিম মন্ডলের বাড়ির সামনে নালিশী জমি হওয়ায় তিনি বিভিন্ন ভাবে সেটা আত্মসাতের পায় তারা চালায়।একাধিকবার ওই জমিতে নিমগাছ লাগানোর পাঁয়তারাও চালায়।আমি হিন্দু মানুষ হয়ে উপায় না পেয়ে জমিটি বিক্রি করে দেই। এখন সে কোন উপায় না পেয়ে জমিটি জেলা পরিষদের দাবী করে জেলা প্রশাসকে বরাবর অভিযোগ দিয়েছে। আমি জমিটি ৩০ লক্ষ টাকায় বিক্রি করেছি।তবে সে লিখিত অভিযোগে উল্লেখ করেন ১ কোটি ২০ লক্ষ টাকায় জমি বিক্রি করে সেই টাকা ভারতে পাচার করেছি!আমরা সংখ্যালঘু হয়ে পৈত্রিক সম্পত্তি বিক্রি করেও হয়রানির শিকার হচ্ছি!

ড. মো: আব্দুল হাকিম মন্ডল মুঠোফোনে বলেন, আমি রাষ্ট্রীয় সম্পত্তি উদ্ধারের জন্য অভিযোগ দিয়েছি। তবে কেনো ওই জমিতে নিম গাছ লাগাতে গিয়েছিলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,অনেক বছর আগে আমি রাস্তার পাশ দিয়ে গাছ লাগাতে চেয়েছিলাম তবে তারা বাধা দেওয়ায় আর লাগাই নাই।৩০ লক্ষ টাকায় বিক্রি করা জমি আপনি কিভাবে ১ কোটি ২০ লক্ষ টাকা উল্লেখ করলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দলীলে তারা কম টাকা উল্লেখ করেছে। ভারতে টাকা পাচার করেছে এবিষয়ে তিনি বলেন, আমি গোপন মাধ্যমে জানতে পেরেছি স্বপন কুমার কুন্ডু জমি বিক্রির ১ কোটি ২০ লক্ষ টাকা পাচার করেছে।

জেলা পরিষদের সার্ভেয়ার শাহ ইমরান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা নালিশী জমি জেলা পরিষদের দাবী করেছিলাম। আজ সেটা সরেজমিনে সিমানা নির্ধারণ করা হয়েছে। নালিশী জমি আমাদের নয়।

বালিয়াকান্দি সহকারী কমিশনার ভূমি হাসিবুল হাসান বলেন, জেলা পরিষদের সার্ভেয়ার ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার যৌথভাবে জেলা পরিষদের ৯৪ শতাংশ জমির সীমানা নির্ধারণ করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD