1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

বাঘা-চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে আওয়ামী লীগের দুটি গ্রুপ: সাঈদুর রহমান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৭২ বার পঠিত

বাঘা-চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে আওয়ামী লীগের দুটি গ্রুপ: সাঈদুর রহমান

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে মন্তব্য করেছেন রাজশাহী প্রেসক্লাব সভাপতি ভাষা সৈনিকপুত্র সাইদুর রহমান। রোববার (১৪ জুলাই) বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় জেলা প্রশাসক ও কমিটির সভাপতি শামীম আহমেদ সভাপতিত্ব করেন। সাংবাদিক সাইদুর রহমান এ আইনশৃঙ্খলা কমিটির সদস্য।

সম্প্রতি আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ ও বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল নিহতের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে  সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এখনো চাঁদাবাজি চলছে।

সাইদুর রহমান বলেন, রাজনীতিবিদরা রাজনীতিজীবী হয়ে গেলে রাজনীতি আর রাজনীতির জায়গায় থাকে না, লুটপাট চাঁদাবাজিতে রূপ নেয়। এরই জের ধরে বাঘায় সংঘর্ষে উইকেট ডাউন হলো, আরও উইকেট পড়ার শঙ্কা রয়েছে।

বাঘার ঘটনায় আওয়ামী লীগের দুপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে রাজশাহীর সিনিয়র এ সাংবাদিক বলেন, বাঘায় উইকেট ডাউন হওয়ার পর লাশকে সামনে রেখে একজন এমপির উসকানিমূলক বক্তব্যে শহরেও উত্তেজনা ছড়ায়। জানাজার নামাজের সময় এমপির এ ধরণের বক্তব্য দুঃখজনক।

সভায় উদ্বেগ প্রকাশ করে সাইদুর রহমান বলেন, সম্প্রতি খামকাণ্ডে আরএমপির চন্দ্রিমা থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। খামে কী ছিল, সেটি নিশ্চিত হওয়া যায়নি। যদি টাকা থেকে থাকে, তাহলে যিনি ঘুষ দিয়েছেন তিনিও সমান দোষী। তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হচ্ছে না এমন প্রশ্নও রাখেন সাইদুর রহমান।

এ দিনের সভায় সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD