1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও।

দৌলতদিয়ার জননন্দিত ইউপি সদস্য “আয়ুব আলি খাঁ”। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

 

দৌলতদিয়ার জননন্দিত ইউপি সদস্য “আয়ুব আলি খাঁ”

মোঃ সুজন খন্দকার ঃ ২০১১ সাল হইতে দৌলতদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারণ মানুষের সেবা করার ব্রত নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেন আয়ুব আলি খাঁ। সেই  নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে ৩নং ওয়ার্ডে গরীব অসহায় ও মেহনতী মানুষের জন্য নিজের ব্যক্তিগত সার্থের উর্ধে ওঠে কাজ করে যাচ্ছেন তিনি। করেছেন রাস্তাঘাট, কালভার্ট ও ব্রিজ সহ নানা উন্নয়ন মুলক কাজ।  যার কারণে অত্র ৩নং ওয়ার্ডের ভোটারসহ গণমানুষের মনজয় করে নিয়েছেন এই আয়ুব আলি খাঁ।

আসন্ন  ইউপি নির্বাচন শুরু হতে এখনও বেশকিছু দিন বাকি। কিন্তু তা শর্তেও দৌলতদিয়া ইউনিয়নে চলছে নির্বাচনী হাওয়া। এরই মধ্যে  বিভিন্ন প্রার্থীর পোস্টার ও ব্যানারে ছেঁয়ে গেছে দৌলতদিয়া ইউনিয়নের বিস্তৃত এলাকা। চায়ের আড্ডায় সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে নানা আলোচনার ঝড় বইছে।

ভোটাররা বলছেন, এবার সেই সকল প্রার্থীকেই তারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন, যারা এলাকার উন্নয়ন তথা নদী শাসনের জন্য কাজ করবেন।

এবিষয়ে আয়ুব আলি খাঁ বলেন,আমি নিজের জন্য কাজ করি না, জনগণের জন্য কাজ করি। যতদিন বাঁচব ৩নং ওয়ার্ড তথা দৌলতদিয়া ইউনিয়ন বাসীর জন্য কাজ করব। এই কাজ করতে কোন অপশক্তিই আমাকে রুখতে পারবে না।

এবিষয়ে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা “জ্যোতি বিকাশ চন্দ্র'”বলেন,কিছুদিন পর ২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখনো তফসিল ঘোষনা হয়নি। তবে নির্বাচন কমিশন এর নির্দেশনা ও যোগ্যতা অনুযায়ী প্রার্থীগণ নির্বাচনে অংশ নিবেন। নির্বাচন বরাবরের মতই স্বচ্ছ নিরপেক্ষ ও অংশগ্রহণমুলক হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD