1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

নেত্রকোনার কেন্দুয়ায় জামাইকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন শ্বশুর। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় জামাইকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন শ্বশুর

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনার কেন্দুয়ায় মেয়ের জামাইকে ফাঁসানোর জন্য জীবিত মেয়েকে লুকিয়ে রেখে জামাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে শ্বশুর। মামলাটির তদন্ত সাপেক্ষে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মেয়েকে উদ্ধার করে পিবিআই।আজ বুধবার (১০ জুলাই)  দুপুরে জেলার কাটলী এলাকায় পিবিআই অফিসের হলরুমে অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহীনুর কবীর প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল মঙ্গলবার ঢাকার তুরাগ থানার সুমনের টেক নিশাত নগর এলাকার একটি বাড়ি থেকে ভিকটিম লিয়াকে উদ্ধার করে পিবিআই পুলিশ।ভিকটিম লিয়া আক্তার (২৭) জেলার কেন্দুয়া উপজেলার চন্দলারা গ্রামের আব্দুল খালেকের মেয়ে এবং একই উপজেলার দুর্গাপুর গ্রামের বিদ্যা মিয়ার স্ত্রী।পিবিআই সূত্রে আরো জানা যায়,মেয়েকে লুকিয়ে রেখে জামাইকে ফাঁসানোর জন্য গত ২৩ এপ্রিল নারী শিশু নির্যাতন দমন আইনে নেত্রকোনা আদালতে মামলা দায়ের করে মেয়ের বাবা। মামলাটি পিবিআইয়ের নিকট গেলে তদন্তের পর মেয়ের বাবাকে সন্দেহ করে পিবিআই। এরপর থেকে মেয়ের বাবাসহ তার পরিবার পলাতক রয়েছে। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তুরাগ উপজেলা থেকে মেয়েকে উদ্ধার করা হয়।এদিকে মিথ্যা মামলার বিরুদ্ধে শ্বশুর-শ্বাশুরিসহ পরিবারের সদস্যদের নামে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন জামাই বিদ্যা মিয়া। মামলার তদন্ত চলমান বলেও জানায় পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD