1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

বগুড়ায় একই পরিবারের নিখোঁজ ৭ সদস্যকে রাঙ্গামাটি থেকে উদ্ধার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৭০ বার পঠিত

বগুড়ায় একই পরিবারের নিখোঁজ ৭ সদস্যকে রাঙ্গামাটি থেকে উদ্ধার

বিশেষ প্রতিনিধি:

বগুড়া শহরের নারুলি এলাকা থেকে একই পরিবারের পাঁচ শিশুসহ নিখোঁজ ৭ জনকে রাঙ্গামাটি থেকে উদ্ধার করা হয়েছে।

রাঙ্গামাটি জেলা ডিবি পুলিশ গত সোমবার দিনভর অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
উদ্ধার হওয়া পরিবারের সদস্যরা হলেন লালমনিরহাটের খোচাবাড়ি এলাকার ফাতেমা বেগম (৪৮), তার ছেলে বিক্রম আলী (১৩), ছোট মেয়ে রুনা খাতুন (১৫), বড় মেয়ে রুমি বেগম (৩২), তার নাতি বৃষ্টি খাতুন (১৪), যমজ নাতি হাসান (৬) ও হোসেন (৬)।
এ বিষয়ে বগুড়া সদর থানার নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তারিকুল ইসলাম বলেছেন, গত ৮ জুলাই দিনভর রাঙ্গামাটি ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে এবং ঋণের টাকা পরিশোধ করতে না পেরে চাপের মুখে ফাতেমা বেগম তার পরিবারের সাত সদস্যকে নিয়ে রাঙ্গামাটিতে আত্মগোপন করেছিলেন। তাদের রাঙ্গামাটি থেকে রাতেই বগুড়ায় আনা হচ্ছে।

এ ব্যাপারে জেলা পুলিশের পক্ষ থেকে আজ মঙ্গলবার ব্রিফিং এ বিস্তারিত জানানো হবে।
গত ৪ জুলাই এ ব্যাপারে নিখোঁজ ফাতেমার স্বামী আব্দুর রহমান বগুড়া সদর থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করেন, তিনি শহরের নারুলি এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন।
তার স্ত্রী ফাতেমা নারুলি পুলিশ ফাঁড়িতে গৃহ পরিচারিকা হিসেবে কাজ করেন। গত ৩ জুলাই সকাল ৯ টায় ফাতেমা ও তার পরিবারের ৭ সদস্য বাড়ি থেকে নিখোঁজ হয়।

গ্রামের বাড়ি লালমনিরহাটের খোচাবাড়ি এলাকায় যাওয়ার কথা বলে তারা নিখোঁজ হয়।
আমি ওই সময় বাসার বাইরে ছিলাম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD