1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

নালিতাবাড়ী থেকে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় মদসহ গ্রেফতার -১। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৮৬ বার পঠিত

নালিতাবাড়ী থেকে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় মদসহ গ্রেফতার -১।

মোঃআমিনুল ইসলাম, শেরপুর প্রতিনিধি 

শেরপুরের নালিতাবাড়ী থেকে প্রায় ৬ লক্ষাধিক টাকার ভারতীয় ১৩৩ বোতল মদ সহ
মোকছেদ আলীকে (৩৮) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৮জুলাই) সকালে উপজেলার পোড়াগাও ইউনিয়নের ধুপাকুড়া বাজার এলাকায় একটি সাদা রঙের প্রাইভেটকার থেকে এসব মদ আটক করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি মোকছেদ আলী নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা গ্রামের মো. হাছান আলীর ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের ডিবির এসআই সাইফুল মালেকের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম সোমবার সকালে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী ধুপাকুড়া এলাকায় অভিযান চালায়। এসময় সাদা রঙের একটি প্রাইভেট কার আটক করে তল্লাশি চালিয়ে ভারতীয় সিগনেচারসহ বিভিন্ন ব্র্যান্ডের ১৩৩ বোতল মদ উদ্ধার করা হয়। সেইসাথে মাদক কারবারি মোকছেদ আলীকে গ্রেপ্তার করলেও তার অন্য সঙ্গীরা দৌড়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি নাঈম মোহাম্মদ নাহিদ সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃত মোকসেদ আলী সীমান্ত এলাকা হতে মদ ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকারোক্তিতে জানিয়েছে। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃত মাদক কারবারি মোকসেদ আলীকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD