1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ।   টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে রাসেল ভাইপার সাপের কামড়ে এক কৃষক আহত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে রাসেল ভাইপার সাপের কামড়ে এক কৃষক আহত

মোঃ সুফিয়ান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্ষেতে কাজ করার সময় মিলন আলী (৪০) নামে এক কৃষককে কামড় দিয়েছে বিষধর ‘রাসেলস ভাইপার’। সাপটিকে জীবিত অবস্থায় ধরে বস্তায় ভরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ওই কৃষক।

সোমবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের পদ্মার চরে এ ঘটনা ঘটে। মিলন পাঁকা ইউনিয়নের বোগলাগুড়ি গ্রামের মো. তফজুল হোসেনের ছেলে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

মিলন আলী বলেন, সকাল থেকে পদ্মার চরে ক্ষেতে কাজ করছিলাম। এসময় একটি সাপ কামড় দেয়। আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রাসেলস ভাইপার সাপটিকে দেখতে পান । পরে সাপটিকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষ হয়েছে। এখন সুস্থ আছি। কোনো সমস্যা হচ্ছে না।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা সেলিম রেজা বলেন, মিলন আলির অবস্থা ভালো। অনেকে সাপে দংশনের পর কবিরাজ কিংবা ওঝার কাছে যান। সেটা না করে হাসপাতালে চলে এসেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD