1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধামইরহাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও কাশির সিরাপসহ চোরাকারবারি আটক। বগুড়ার সাংবাদিক আব্দুল হালিম মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন। নড়াইল ও কালিয়ায় পৃথক সংঘর্ষে যুবক নিহত আহত ১৫। কিশোরগঞ্জ কটিয়াদী তে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে বসতভিটা দখল চেষ্টার অভিযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে ।  রাজবাড়ীতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ, দুই আসনে লড়বেন ১২ প্রার্থী। সদরপুরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন হস্তান্তর। সরকারি রাস্তা দখল করে বহুতল মার্কেট নির্মিত রাজশাহীতে পূর্বের ন্যায় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আওয়াল! রাজশাহী-১ আসনে লড়াই হবে বিএনপি জামায়াতের, এগিয়ে বিএনপির শরীফ উদ্দিন।    

যত ক্ষমতাধরই হোক রাজশাহীতে দুর্নীতিবাজকে প্রতিরোধ করা হবে। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

যত ক্ষমতাধরই হোক রাজশাহীতে দুর্নীতিবাজকে প্রতিরোধ করা হবে

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী

রাজশাহীতে দুর্নীতি বিরোধী পথসভা ও মঞ্চের আত্মপ্রকাশ হয়েছে। আজ ৮ জুলাই, সোমবার বিকাল ৫ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই পথসভা ও মঞ্চের আত্মপ্রকাশ হয়।

সভায় বক্তারা রাজশাহীর পরিবেশ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও অপরিকল্পিত উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, আজ থেকে রাজশাহীতে কোনোরকম দুর্নীতি হতে দেয়া হবে না। দুর্নীতিবাজ যত ক্ষমতাবানই হোক, তাকে প্রতিহত করা হবে। এর পাশাপাশি সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিরাজমান সকল প্রকার দুর্নীতি প্রতিহত করতে রাজশাহীর সর্বস্তরের জনসাধারণের কাছে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভায় মঞ্চের যুগ্ম-আহবায়ক নাদিম সিনার সঞ্চালনায় ও আহবায়ক রাকিন আবসার অর্নবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গণসংহতি আন্দোলন রাজশাহী জেলার আহবায়ক এ্যাডডোকেট মুরাদ মোর্শেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ খান, রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসলাম উদ দৌলা, পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের সমন্বয়ক নাজমুল হোসেন রাজু, আদিবাসী যুব পরিষদের সভাপতি উপেন রবি দাশ, ছাত্রনেতা সোহেল রানা, ইয়ুথ এ্যাকশন ফর সোশিয়াল চেঞ্জ- ইয়্যাস’র সভাপতি সামিউল আলিম শাওন সহ আরও অনেকে।

এছাড়াও সভায় সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, ইয়ুথ এ্যাকশন ফর সোশিয়াল চেঞ্জের সাধারণ সম্পাদক, মোহাম্মদ আতিক, সূর্যকিরন সমাজ কল্যাণ সংস্থার সংগঠক মাহমুদুল হাসান প্রামাণিক, কমিউনিটি ডেভলপমেন্ট ফর আরবান পিপলস সভাপতি জুলফিকার আলি হায়দার প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD