1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

মসজিদে মসজিদে গ্রাম আদালতের করণীয় বিষয়ক খুতবা প্রদান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

মসজিদে মসজিদে গ্রাম আদালতের করণীয় বিষয়ক খুতবা প্রদান

মোঃ শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি

সম্প্রতি সংশোধিত গ্রাম আদালত সম্পর্কে নানা বিষয়ে করনিয় প্রাক খুতবায় জয়পুরহাটের জনসাধারণের মাঝে  সচেতনতামূলক বক্তব্য দেওয়া হয়েছে জেলার প্রায় ২৩৭০ টি মসজিদে । শুক্রবার (৫ জুলাই)  জুম্মার নামাজের আগে জেলার সকল মসজিদে খুতবায় সংশোধিত গ্রাম আদালত সম্পর্কে বক্তব্যে জানানো হয়।

জেলা প্রশাসকের অফিস চত্বরে জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের খতিব মাওলানা মোঃ মহাসিন আলী খুতবায়ের মাধ্যমে সংশোধিত গ্রাম আদালতের আইনের নানা বিষয়ে অবহিতকরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট  জেলা গ্রাম আদালতের ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও স্থানীয় সরকার বিভাগের উপ – পরিচালক সরকার মোহাম্মদ রায়হান, জয়পুরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: জাহাঙ্গীর আলম, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোহাম্মদ মোস্তাকিনুল ইসলাম, জেলা গ্রাম ও আদালত ব্যবস্থাপনা কমিটির ম্যানেজার মো: রাজিউর রহমান রাজু ও সদস্য রেজাউল করিম রেজা সহ মসজিদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

২ জুলাই ২০২৪ তারিখের ইসলামিক ফাউন্ডেশন জয়পুরহাটের উপ-পরিচালক এ.কে. এম জাকিউজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে জেলার ২৩৭০টি মসজিদে গত ১৪ ই মে ২০২৪ তারিখে সংশোধিত গ্রাম আদালত আইন সাধারণ জনগণের মাঝে মসজিদে খুতবায়ে জানানোর জন্য বলা হয়।

এ ব্যাপারে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব ) সরকার মোহাম্মদ রায়হান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জেলার সকল মসজিদে সম্প্রতি সংশোধিত গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জানানো ও গ্রাম আদালতের বিচার কার্যক্রম আরো গতিশীল করতে বিভিন্ন কর্মসূচি নির্দেশনা দেয়া হয়েছে। সে অনুযায়ী জেলা সকল মসজিদে খুতবায়ে মাধ্যমে জানানো হচ্ছে। আগামীতে গ্রাম আদালত আরো শক্তিশালী করতে কাজ করা হচ্ছে। ছোটখাটো বিরোধ নিষ্পতিতে আগামী দিনে  গ্রাম আদালত শক্তিশালী ভূমিকা রাখবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD