1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
“শহীদ জিয়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন আলোড়ন সুপার নাইন” সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১ আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ: আজিজনগরে ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর দাফন সম্পন্ন রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক সেমিনার

একটা সরকারী ঘর পাইলে মাথা গোঁজার ঠাই পাইতাম। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ২০২ বার পঠিত

একটা সরকারী ঘর পাইলে মাথা গোঁজার ঠাই পাইতাম।

মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি

রাতে জেগে থাকি, ঘুমাইনা। যদি নদী ঘরটা ভাইঙ্গা নেয়। নিতে নিতে সব নিছেগা এহন শুধু থাহনের ঘরটাই আছে। কান্না জড়িত কন্ঠে কথাগুলো বলছিলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের অসহায় বিধবা আছিয়া বেগম (৭০)।
তিনি বলেন, সরকার কত মাইনষেরে ঘর দিতাছে আমি পরিবার নিয়া এত কষ্ট করতাছি কেউ তো কিছু দেয় না। জমিসহ একটা সরকারি ঘর পাইলে মাথা গোঁজার ঠাই পাইতাম।

সন্তান-নাতিসহ ৪ জনের পরিবার নিয়ে ভোগাই নদীর তীরে আছিয়া বেগমের বাস। প্রতিবছরই উজান থেকে নেমে আসা ঢল আর অবৈধ বালু উত্তোলনের ফলে আছিয়া বেগমের বাড়ি নদী গর্ভে বিলীনের পথে। ভিটেমাটি ছাড়া আর কিছুই নেই আছিয়া বেগমের। অন্যের বাড়িতে কাজ করে কোন মতে দিন কেটে গেলেও জমি কিনে বাড়ি করা তার পক্ষে সম্ভব না। তাই সরকারি সহযোগিতার আশা করছেন পরিবারটি।

আছিয়া বেগমের ছেলে বজলুর ইসলাম ফকির কিডনি রোগী হওয়ায় কোনো কাজ করতে পারেনা। ফলে বিধবার একার উপার্জনে চলে সংসার। বজলুর ইসলাম বলেন, আধা ভাঙ্গা এই ভিটা ছাড়া আমাদের আর কিছু নাই। বছর-বছর নদী ভাঙ্গনের ফলে এঘরটিও ভেঙ্গে যাবে। আমরা সরকারী সহযোগিতা চাই।

স্থানীয়রা বলেন, পরিবারটি খুবই অসহায়। দীর্ঘদিন ধরে তারা অনেক কষ্টে জীবন যাপন করে আসছেন। ভোগাই নদীর তীব্র ভাঙ্গনের ফলে আজ তারা নিঃস্ব। তাদেরকে সরকারী জমিসহ ঘর দেওয়ার দাবি জানাই।
সম্প্রতি অতি বৃষ্টি ও পাহাড়ী ঢলে আছিয়ার বাড়ির পাশে ৫০ মিটার বেড়িবাঁধ ভেঙে আছিয়াসহ ১৫-২০টি পরিবার পানিবন্দি হয়ে পড়ে। থাকার ঘরটি বিলিন হওয়ার আশঙ্কা করছে আছিয়ার পরিবার।

এ ব‍্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, সাংবাদিকদের বলেন, এবিষয়ে আমি অবগত নই। পরবর্তীতে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD