1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

শ্রীপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৫৪ বার পঠিত
শ্রীপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে উপজেলার কর্মরত সাংবাদিকদের প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
৬ জুলাই শনিবার ১১ টায় স্থায়ী প্রেসক্লাবের রুমে বিদায়ী সভাপতি ডা.মুসাফির নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সব সদস্যের সম্মতিতে এ সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্ত মোতাবেক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ডা. মুসাফির নজরুলকে আহ্বায়ক, বিদায়ী কমিটির সাধারন সম্পাদক ইত্তেফাক পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আশরাফ হোসেন পল্টুকে যুগ্ন আহবায়ক ও সিনিয়র সাংবাদিক এম আর জিন্নাহকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বিদায়ী কমিটির সাধারন সম্পাদক আশরাফ হোসেন পল্টুর  সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য দেন সাবেক সভাপতি ডা.মুসাফির নজরুল, সিনিয়র সাংবাদিক এম আর জিন্নাহ, , নাসিরুল ইসলাম,মোঃ জিয়াউর রহমান, মোঃ সাইফুল্লাহ,মোঃ আইয়ুব হোসেন খান,মোঃ মিজানুর রহমান।
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মেয়াতোত্তীর্ণ বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। গঠিত আহ্বায়ক কমিটি নির্বাচন কমিশন গঠন করে আগামী ৯০ দিনের মধ্যে প্রেসক্লাবের নির্বাচনের ব্যবস্থা নেবে।
সাধারণ সভাকে কেন্দ্র করে শ্রীপুর প্রেসক্লাবের সদস্যদের সমন্বয়ে মিলন মেলা বসেছিল। সাধারণ সভায় নতুন আহ্বায়ক কমিটি গঠনের এ সিদ্ধান্তে সবার মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD