1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

রূপগঞ্জে এইচএসসি পরীক্ষা হলে গাঁজার পুরিয়া ও নকলের চিরকুটসহ পরীক্ষার্থী আটক; ৬ মাসের জেল ৩ জন বহিষ্কার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

রূপগঞ্জে এইচএসসি পরীক্ষা হলে গাঁজার পুরিয়া ও নকলের চিরকুটসহ পরীক্ষার্থী আটক; ৬ মাসের জেল,৩ জন বহিষ্কার

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ :

রূপগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকল করতে মুঠোফোন,নকলের চিরকুট ও গাঁজার পুরিয়া নিয়ে হলে প্রবেশ করলে ম্যাজিস্টেটের হাতে আটক হয় ৩ পরীক্ষার্থী। এদের মাঝে পাঁচরুখি বেগম আনোয়ারা কলেজের শিক্ষার্থী শ্রাবন মোলার কাছ থেকে নকলের চিরকুটসহ পাওয়া যায় এক পুরিয়া গাঁজা। এ সময় নকলে জড়িত শিক্ষার্থীদের বহিস্কার করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল। পাশাপাশি গাঁজা পুরিয়া মাদক পাওয়ায় পরীক্ষার্থী শ্রাবন মোল্লাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন অপর নির্বাহী ম্যাজিস্টেট সহকারী কমিশনার ভূমি সিমন সরকার। ৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজের হল পরিদর্শনকালে এমন ঘটনা ঘটে।

কেন্দ্র সচিব ও ভুলতা স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা বলেন, আজ এইচএসসি ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলছিলো। অসাবধানতাবশত শ্রাবন মোল্লা নামের পরীক্ষার্থী মাদকসহ হলে প্রবেশ করে। যা অন্যায়। এ সময় পাঁচরুখি কলেজের শ্রাবনকে মাদক আইনে ৬ মাসের কারাদন্ড এবং একই কলেজের পরীক্ষার্থী সাইদ ও সলিমদ্দিন চৌধুরী কলেজের পরীক্ষার্থী তরিকুল ইসলাম তুরজুকে নকলের দায়ে বহিস্কার করা হয়।

এসব বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, পরীক্ষা হলে নকলের চিরকুট,মুঠোফোন নিয়ে প্রবেশ করায় ২ জনকে বহিষ্কার ও এলজনকে গাঁজাসহ পেয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের সাজা দেয়া হয়েছে। এ উপজেলার ৮ টি কেন্দ্রেই নকলমুক্ত পরিবেশ করতে কাজ করছি।গত এসএসসি পরীক্ষায়ও আমরা এ বিষয়ে কঠোর অবস্থানে ছিলাম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD