1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

নমুনা – মোঃ রহমত আলী

  • প্রকাশিতঃ বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৮২ বার পঠিত

   নমুনা

মোঃ রহমত আলী

দুই-পায়ে চলে,চার-পায়া চরিত্র,
সাধু দেখলে চুক্তি,অসাধু রে ভক্তি,
ভেতরে শয়তান বন্দী তবু চাই মুক্তি,
হোক না যতই আর ন্যায় যুক্তি,
মুখের জোর-টাই আসল শক্তি,
পোশাকে সেজে কতরূপ ফন্দি,
নিজের দোষ ঢাকতে কত কি উক্তি।
যদিও আয়না-টা পরিষ্কার,
তবুও তাতে কি আর লাভ,
চিনি না যখন নিজেকে সঠিক,
ভেতরে লুকানো কত পাপ ঠিক।
জমকালো কথার মাঝে শত ফাঁক,
ধরতে গেলেই ঘুরে যায় বাঁক,
উত্তর যেন ঘোলা জল !
প্রশ্নকারীর ঘাড়ে বর্তায় ভর।
নরম চেয়ার পেয়ে,শক্ত অন্তর,
কাজের চেয়েও অকার্যকর।
যত বড় মর্যাদা,তত দায় ছাড়া,
সমাজেই বসত সমাজের পোকা,
কতগুলো চোখ নির্বাক খাড়া।
দরবারে হাজির সাদা-সাদা চোরা,
বড়ো সাধু এরা এই তার নমুনা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD