1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

জলতরঙ্গ – বিনয় দেবনাথ

  • প্রকাশিতঃ বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২০০ বার পঠিত

 

জলতরঙ্গ

বিনয় দেবনাথ

আমার দু’হাত দিয়ে ইচ্ছে হয় তোমায় উত্তাল প্লাবিত রক্তে রক্তাক্ত করে দিই —-
রক্তাক্ত করে দিই অগোছালো আবর্জনাগুলো
তুমি হাসছো?
হেসে নাও, প্রাণভরে হেসে নাও।

তোমার রক্ষা নেই , কে তোমায় বাঁচাবে? আমি বিভীষিকার ন্যায় পাহাড় হয়ে সাগর নীলিমায় উজান বেয়ে ঢেউয়ে ঢেউয়ে এগিয়ে আসছি ।

স্বচ্ছ নদ-নদী, খাল-বিল সবকিছু একাকার হয়ে যাবে,
আমি আসছি, দাঁড়াও।

তোমার লাবণ্য রূপে আমি মুগ্ধ।

আমার যৌবনের জলতরঙ্গ অস্থির হয়ে আছে তোমাকে পাওয়ার আশায়।

ঢেউয়ে ঢেউয়ে স্রোতের প্রবাহে আমি মৃয়মান হবো তোমার সর্বাঙ্গে।

সাগরের স্থবিরতায় স্ব স্ব গর্জনে সুমধুর সুরে পাগল হবো তোমার প্রেমযমুনায়।

তুমি ভেবোনা, আমি আসছি, আমি আসছি হে জলতরঙ্গ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD