1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

পোরশায় আদিবাসী শিক্ষককে পেটালেন ইউপি চেয়ারম্যান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

পোরশায় আদিবাসী শিক্ষককে পেটালেন ইউপি চেয়ারম্যান

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
জমির বিরোধকে কেন্দ্র করে পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের কুশরপাড়া মোড় থেকে তুলে নিয়ে পরিষদের এক ঘরে আবদ্ধ করে দফায় দফায় এক সহকারি শিক্ষককে পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। দানিপুকুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিঃ বিকাশ বারোয়ারকে দীর্ঘদিনের জমির বিরুদ্ধে চৌকিদার দিয়ে ডেকে নিয়ে ৩ নং ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুস্তাফিজুর রহমান, মেম্বার হাবিবুর রহমান ও মেম্বার আব্দুস সেলিম পরিষদের কোন ঘরে আবদ্ধ করে বেধড়ক পিটিয়েছে গলা চেপে শ্বাসরোধ করে মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন ঐ শিক্ষক। শিক্ষকের বাড়ি উক্ত ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড চক কিত্তলি নামক গ্রামে। এলাকায় এ ব্যাপারে একটা চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
পরিষদের চেয়ারম্যান তাকে চৌকিদার চৌকির উপরে শোয়াইয়া চেপে ধরতে বলেন। তারপরে চেয়ারম্যান নিজে চৌকিদারের লাঠি দিয়ে বেধড়ক পেটান, এভাবে হাবিবুর মেম্বার সেলিম মেম্বার তাকে চোরের মত পেটান এবং বলেন শালা তোকে মেরে ফেলবো।
ঘটনাটি রবিবার বেলা ১টা উক্ত ইউনিয়ন পরিষদে ঘটে। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে পাশের দোকানদাররা তাকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেন। তাকে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয় সেখানে তিনি চিকিৎসাধীন আছেন। পোরশা উপজেলা আদিবাসী পরিষদ এ বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছেন এবং এর ন্যায্য বিচার দাবি করে উপজেলা নির্বাহী অফিসার কাছে একটি অভিযোগ দায়ের করেছেন।
৩ নং ছাওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমাকে তিনি অকথ্য ভাষায় গালাগালি করাই আমি তাকে লাঠি দিয়ে পেটায়েছি । তিনি আরো বলেন এ ব্যাপারে আগামীকাল ইওএনও অফিসে একটা সালিশ আছে।
দানিপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর সত্যতা স্বীকার করে বলেন আমার সহকারী শিক্ষকের ন্যায্য বিচার চাই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD