1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

শেরপুরের ঝিনাইগাতীতে ভিজিডি’র চাল বিতরণে অনিয়ম। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে ভিজিডি’র চাল বিতরণে অনিয়ম

আল-আমিন স্টাফ রিপোর্টারঃ শেরপুর ঝিনাইগাতী

উপজেলার ১ নং কাংশা ইউনিয়নে ভিজিডি’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
রবিবার (৩০জুন) দুপুরে চাল বিতরণকালে সরজমিন গেলে (নাম প্রকাশে অনিচ্ছুক) কার্ডের উপকারভোগীরা জানান,দুই বছর মেয়াদী ভিজিডি কার্ডের সুবিধাভোগী প্রতিজনকে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও এতে ৪৩৫ জন কার্ডধারিদের প্রত্যরককে বাস্তবে দেওয়া হয়েছে সাড়ে ২৬, ২৭ এবং ২৮ কেজি করে চাল।ভিজিডি কর্মসূচি দরিদ্র ও হতদরিদ্র নারীদের জন্য খাদ্য সহায়তা প্রদান করে আসছে বর্তমান জনবান্ধন সরকার। তবে এই ধরণের অনিয়মের ফলে প্রকৃত সুবিধাভোগীরা প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ ধরণের অনিয়ম প্রতিরোধ করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আশরাফুল আলম রাসেল জানান,লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুল জানান, সাংবাদিকেরা যে কোন অভিযোগ প্রশাসনকে জানানোর পর প্রশাসন সে বিষয়ে দেখবেন প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। এরজন্য অভিযোগ পত্র দিতে হবে কেন? বিষয়টি তিনি দেখবেন বলে প্রতিনিধি কে জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD