1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

নেত্রকোণার বারহাট্টায় ছেলের হাতে বাবা খুন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

নেত্রকোণার বারহাট্টায় ছেলের হাতে বাবা খুন

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :

ছেলের কাঠের চেলার আঘাতে বাবা ফৌজদার মিয়া (৬৫) নিহত হয়েছেন। রবিবার (৩০ জুন) দুপুর দেড়টার দিকে বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের বাগমারা গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।এলাকাবাসী অভিযুক্ত ছেলে সায়েম মিয়াকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছে। নিহতের বড় বোন জ্যোসনা আক্তার বলেন, সায়েম মানসিক প্রতিবন্ধী। দুপুরে সে তার ছোট ভাই রাজনকে খুঁজতে থাকে এবং বাবাকে বলে তাকে খুঁজে বের করে দিতে। বাবা রাজনকে খুঁজে বের করে দিতে অপারগতা প্রকাশ করায় সায়েম ক্ষিপ্ত হয়ে পাশে পড়ে থাকা কাঠের চেলা দিয়ে তার বাবা ফৌজদার মিয়ার মাথায় জোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন সায়েমকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং আটক সায়েমকে থানায় নিয়ে গেছে।এ ব্যাপারে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিবারের লোকজনের দাবি, সায়েম মানসিক প্রতিবন্ধী। তার লাঠির আঘাতেই পিতা ফৌজদার মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত সায়েমকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD