1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক ৪ কেজি গাঁজাসহ ০২ জন গ্রেফতার।         আরএমপি’র রাজপাড়া থানার হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার।   রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ৮ম সভা অনুষ্ঠিত।  নরসিংদী পুলিশ লাইন্সের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী “কয়রায় সাপে কাটা রোগীর জীবন রক্ষায় :চিকিৎসকদের প্রশংসনীয় ভূমিকা “ মহেশপুর সীমান্তে মানব চোরাচালানের সময় দু,নারীসহ ৪ জন বিজিবির হাতে আটক। বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার মাসিক মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি তানোরে ২৫ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ শিশু সাজিদকে খুঁজে পাওয়া যায়নি।   রাজশাহীতে সুদের টাকার বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত কর্মী নিহত

নওগাঁয় অতিরিক্ত ভাড়া আদায় করায় চার বাসকে ২৫ হাজার টাকা জরিমানা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

নওগাঁয় অতিরিক্ত ভাড়া আদায় করায় চার বাসকে ২৫ হাজার টাকা জরিমানা

আবু রায়হান রাসেল নওগাঁ প্রতিনিধ:
নওগাঁয় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে চারটি বাস মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বিকেলে নওগাঁ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান অভিযান চালিয়ে এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঈদুল আযহার পর থেক নওগাঁ থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন দুরপাল্লার বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করে আসছে বিভিন্ন বাস পরিবহন কোম্পানি। যাত্রীদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ শনিবার বিকেল ৫টার দিকে নওগাঁ শহরের ঢাকা বাসস্টান্ড এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় রেড হর্স পরিবহনকে ৭ হাজার টাকা, সোনার তরী পরিবহনকে ৬ হাজার টাকা, ভিআইপি পরিবহনকে ৭ হাজার টাকা ও সী বার্ড পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জানতে চাইলে জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, যাত্রী হয়রানি বন্ধে প্রশাসন সব সময় সজাগ রয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা এবং নওগাঁ থেকে ছেড়ে যাওয়া প্রতিটি বাসেই খোঁজ নেয়া হচ্ছে। যারাই যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করবে, প্রত্যেককেই জরিমানা করা হবে। সরকার নির্ধারিত ভাড়ার বাইরে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD