1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

কর্তৃপক্ষের নাকের ডগায় সরকারী সম্পদ খোয়া যাওয়ার উজ্জল দৃষ্টান্ত কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

কর্তৃপক্ষের নাকের ডগায় সরকারী সম্পদ খোয়া যাওয়ার উজ্জল দৃষ্টান্ত কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স

রংপুর ব্যুরো: সরকারী সম্পদ খোয়া যাওয়ার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কর্তৃপক্ষের উদাসিনতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যাক্ত আবাসিক ভবনের মালামাল হরিলুট হওয়ার অভিযোগ উঠেছে।
সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে কর্তৃপক্ষের উদাসিনতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যাক্ত আবাসিক ভবনের দরজা, জানালা (কাঠ ও লোহার গ্রিল) সহ বিভিন্ন মালামাল হরিলুট হয়ে গেলেও দেখার কেউ নেই। যেন স্থানিয় প্রবাদ সরকারী মাল, দড়িয়ামে ঢাল এর মত। জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ কোয়াটার (আবাসিক ভবন) কে অনেক আগে পরিত্যাক্ত ঘোষনা করা হয়। দীর্ঘদিন ধরে পরিত্যাক্ত ওই ভবন গুলোতে মানুষ না থাকায় সেখান থেকে কাঠের দরজা, জানালা এবং লোহার গ্রিলসহ বিভিন্ন মালামাল দিনে-রাতে হরিলুট হয়ে যাচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের চোখের সামনে দিয়ে এসব মালামাল পাচার হয়ে গেলেও দেখার কেউ নেই। মেডিকেলের আবাসিক ভবনে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, ভবন গুলো নিলামে দিলে সরকার অনেক রাজস্ব পেত কিন্তু কেন যেন কর্তৃপক্ষ এদিকে নজর দিচ্ছে না ? ভবন গুলোর দামি পুরাতন কাঠের দরজা, জানালা ও স্টিল এবং লোহার ভারি গ্রিল একের পর এক কে বা কাহারা খুলে নিয়ে যাচ্ছে। এছারা পরিত্যাক্ত ওই ভবন গুলোতে বিভিন্ন নেশাসহ অপরাধের রাজ্যে পরিনত হয়েছে। পাশ্ববর্তী আবাসিক কোয়াটারে থাকা কর্মকর্তা-কর্মচারীরা জানায়, কে বা কাহারা এসব করছে তারা তা জানেন না। হাসপাতাল কর্তৃপক্ষের একজন জানান পরিত্যাক্ত ওই ভবনগুলো নিলামে দেয়ার কর্তৃপক্ষ স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সাদিকাতুল তাহিরিণ জানান, পরিত্যাক্ত ভবনের মালামাল চুরি কিংবা হরিলুটের বিষয়টি আমার জানা নেই। খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD