1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

দুর্নীতিবাজ-লুটেরাদের বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৬০ বার পঠিত

দুর্নীতিবাজ-লুটেরাদের বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান।

রাজশাহী ব্যুরো ঃ দুর্নীতিবাজ ও লুটেরাদের বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়েছে। শুক্রবার (২৮ জুন) বিকাল ৫টায় রাজশাহীতে সাংবাদিক আবু সাইদের ৫৩ তম শাহাদাত বার্ষিকী স্মরণে আয়োজিত সভায় এ আহবান জানানো হয়।

রাজশাহী প্রেসক্লাব ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক এডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ স্মরণ সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- মহান মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু, সাংস্কৃতিক কর্মী বাসেত প্রামাণিক, পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন, ব্যবসায়ী নেতা শরিফুল ইসলাম রিপন।

এসময় জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের ২৫ নম্বর ওয়ার্ডের আহবায়ক ইউসুফ আলী, সদস্য আল-আমিন হোসেনসহ অন্যান্য সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্মরণ সভায় বক্তারা বলেন, লুটপাটের রাজনীতি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। পুলিশের সাবেক আইজি হাজার কোটি টাকার মালিক, সাবেক একজন সেনপ্রধানের নামেও রয়েছে অঢেল সম্পদ। সারাদেশে প্রতিযোগিতা করে লুটপাট- দুর্নীতি চলছে। ছাগলকাণ্ডের মতিউর, সাবেক আইজিপি বেনজিরের মতো আরও অনেকেই রয়েছে। তারা জনগণের অর্থ লুটপাট করছে, বিদেশে পাচার করছে। বর্তমানে রাজনীতি লুটেরাদের দখলে চলে গেছে। যে কারণে ত্যাগী নেতাকর্মীরা রাজনীতি থেকে সরে যাচ্ছেন। চলমান সব লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবানও জানান তারা।

এ সময় বক্তারা সাংবাদিক আবু সাইদকে স্মরণ করে বলেন, তিনি ছিলেন রাজশাহী প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ হন তিনি। বর্তমানে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে আপোষহীন থেকে সাহসী সাংবাদিকতা করতে পারলেই আবু সাইদের সংগ্রাম সার্থকতা লাভ করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD