1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় পিকাপ চালকের মৃত্যু। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় পিকাপ চালকের মৃত্যু

সাদ্দাম উদ্দিন রাজ রায়পুরা, নরসিংদী জেলা

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায় পিকাপ, কাভার্ডভ্যান ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে মো. বাচ্চু মিয়া (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চালকের সহকারী।২৮ জুন, শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ভৈরব হাইওয়ে থানার সার্জেন্ট সাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত মো. বাচ্চু মিয়া (৩০) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নয়নপুর গ্রামের বাসিন্দা। আহত ফয়সাল (২৩) কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মুদ্রম এলাকার করিম মিয়ার ছেলে। হতাহতরা পিকাপের চালক ও চালকের সহকারী।

ভৈরব হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে আসা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক (ভৈরব) থেকে আসা একটি মালবাহী পিকাপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকাপের চালক ভেতরে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় পিছনে থাকা যাত্রীবাহী একটি লেগুনা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে লেগুনার সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর কাভার্ডভ্যান ও লেগুনার চালক পালিয়ে যায়।

গুরুতর আহত পিকাপ চালকের সহকারীকে পুলিশ উদ্ধার করে ভৈরব হাসপাতালে পাঠায়। এসময় হাইওয়ে পুলিশ ও ভৈরব ফায়ার সার্ভিস কর্মীরা দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের ভেতর চাপা পড়ে আটকা পড়া চালককে দেড় ঘণ্টার চেষ্টায় মৃত অবস্থায় উদ্ধার করেন। দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাক দুটো জব্দ করে ভৈরব হাইওয়ে থানায় রাখা হয়েছে। এসময় মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। বিকাল ৩টায় যান চলাচল স্বাভাবিক হয়।

ভৈরব ফায়ার সার্ভিসের লিডার মো. রাশেদ বলেন, বেলা ১টা ৪০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় চাপাপড়া চালকের মৃতদেহ উদ্ধার করা হয়। লাশ ভৈরব হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার সার্জেন্ট সাকের আহমেদ বলেন, বেলা ১টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যান ও লেগুনার চালক পালিয়ে যায়। দুর্ঘটনার পর মৃতদেহ উদ্ধারসহ তিনটি গাড়ি জব্দ করে থানায় রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD