1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

শেরপুরে সড়ক দূর্ঘটনায় এক শিশুর মৃত্যু আহত ৪। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৯১ বার পঠিত

শেরপুরে সড়ক দূর্ঘটনায় এক শিশুর মৃত্যু আহত ৪।

মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।

শেরপুরে রাস্তা পার হতে গিয়ে সিএনজির ধাক্কায় রমজান আলী নামের ৩ বছরের এক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ ২৭ জুন বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের পশ্চিম দড়িপাড়ার শেরপুর-ঝগরারচর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৩ বছরের ওই শিশু রমজান আলী সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের পশ্চিম দড়িপাড়ার গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের পশ্চিম দড়িপাড়ার মাসুদ মিয়ার ৩ বছরের শিশু ছেলে রমজান আলী। আজ দুপুরে রাস্তার পাশে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হতে গিয়ে শেরপুর-ঝগরারচর সড়কে সিএনজির চাপায় মৃত্যু হয়। এতে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। সিএনজিতে থাকা চারজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে শিশু রমজানকে মৃত ঘোষণা করেন। আর আহত চারজন জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, শিশুটির মরদেহ পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তের আবেদন করা হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে সিএনজিকে খাদে পায়। আহতদের চিকিৎসা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD