1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

অকালেই নিভে গেল শিশু’র জীবন প্রদীপ। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

অকালেই নিভে গেল শিশু’র জীবন প্রদীপ

নিজস্ব প্রতিনিধি, ভোলা:

ভোলার চরফ্যাশনে ডোবায় পড়া টমটমের নিচে চাপা পড়ে ৯ বছরের শিশু (আবু ছায়েদ) নামের এক পথচারী শিশুর মৃত্যু হয়েছে। অদ্য ২৬ জুন (বুধবার) উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নে চৌমুহনী বাজার সংলগ্ন সড়কে এদূর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোঃ বাখের সরদারের ছেলে।

শিশুর বাবা বাখের সরদার গণমাধ্যমকে বলেন, সকাল থেকেই শিশু আবু ছায়েদ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। আবু ছায়েদ কে দেখতে না পেয়ে আত্মীয় স্বজনরা চারদিকে খোঁজা খোঁজি শুরু করেন এবং এক পর্যায়ে মাইকিং করা হয়। বিকাল বেলা শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নে চৌমূহনী বাজার সংলগ্ন সড়কের পাশে শিশুর জুতা পড়ে থাকতে দেখে আত্মীয় স্বজনদের সন্দেহ হয়। পরে ওই পানি ভর্তি ডোবায় তল্লাশী চালিয়ে শিশুর মরদেহ দেখতে পান। তাদের দাবী টমটম চালক (রুহুল আমিন) শিশু ছায়েদকে চাপা দিয়ে হত্যার পর শিশু চায়েদের মরদেহ ডোবায় ফেলে পালিয়ে গেছেন।

এলাকাবাসীরা জানা যায়, সকাল ১১ ঘটিকার সময় শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নে চৌমূহনী বাজার সংলগ্ন সড়কের পাশে নিয়ন্ত্রন হারিয়ে একটি টমটম ডোবায় পড়ে যায়। তৎক্ষনিক টমটম চালক রুহুল আমিন তার দূঘর্টনা কবলিত টমটম রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এবং সকাল ১১ টার দিকে তার আত্মীয় স্বজনরা ডোবা থেকে টমটমটি উদ্ধার করে নিয়ে যান। পরে বিকালে ওই স্থানের ডোবায় একটি শিশুর মরদেহ দেখে তারা থানা পুলিশকে খবর দেন। শশীভূষণ থানার পুলিশ নিহত শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নেন। এবং স্থানীয়দের ধারণা নিহত শিশু পথচারী ছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারানো টমটমটি সড়কের পাশে থাকা শিশুটিকেসহ পানি ভর্তি ডোবায় পরে যায়। এতেই টমটমের নিচে চাপা পরেই শিশুটি মৃত্যু হতে পারে।

শশীভূষণ থানার ওসি মোঃ এনামুল হক গণমাধ্যমকে জানান, স্থানীয়দের খবর পেয়ে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং ময়নাতদন্তের জন্য শিশু আবু ছায়েদ এর লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD