1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

শ্রীপুরে অগ্নিকাণ্ডে দশ লক্ষাধিক টাকার ব্যাপক ক্ষয়ক্ষতি। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৫১ বার পঠিত

শ্রীপুরে অগ্নিকাণ্ডে দশ লক্ষাধিক টাকার ব্যাপক ক্ষয়ক্ষতি

মুজাহিদ শেখ শ্রীপুর মাগুরা

মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চর গোয়ালদা গ্রামে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ তিন লক্ষ টাকাসহ ফ্রীজ, টিভি, ফ্যান, আলমারি, খাঁটসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উপজেলার চর গোয়ালদহ গ্রামের ঈশ্বরচন্দ্র মন্ডলের (৭৫) বাড়িতে।

সরজমিনে গিয়ে জানা যায়, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে ঈশ্বরচন্দ্র মন্ডলের বসত ঘরে আগুনের সূত্রপাত ঘটে। সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশ থেকে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় তার বসতঘরটি। বসত ঘরটিতে পরিবারের আটজন সদস্য বসবাস করতেন।

ঈশ্বরচন্দ্র মন্ডলের ছোট ছেলে তাপস কুমার মন্ডল জানান, তিনি বাড়ির পাশে কৃষি কাজ করছিলেন হঠাৎ লোকজনের চিৎকার শুনে বাড়িতে এসে দেখেন তার বসত ঘরে আগুন লেগেছে। পরবর্তীতে প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করি।কিন্তু আগুনের তাপ বেশি থাকায় আমাদের ঘরটি বাঁচাতে পারিনি।

পরবর্তীতে আমরা সবাই চেষ্টা করে আমার পাশে থাকা আমার ছোট জেঠার ঘরটি। বাঁচানোর চেষ্টা করি। তিনি আরো বলেন, এ সময় আমাদের ঘরে থাকা কিছুদিন আগে আমার বাবার কলা বিক্রি করা নগদ তিন লক্ষ টাকাসহ ফ্রীজ, টিভি, ফ্যান, আলমারি, খাঁটসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় আমার ছোট জ্যাঠার বসত ঘুর পুড়েও প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমরা অসহায় হয়ে পড়েছি।

এ বিষয়ে জানতে চাওয়া হলে শ্রীপুর ফায়ার স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শেখ দেলোয়ার হোসেন বলেন অগ্নিকাণ্ডের ভোট খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন এলাকাবাসী নিয়ন্ত্রণ এনেছে। পরবর্তীতে আমরা আমাদের কার্যক্রম শেষ করে তাদের ক্ষয়ক্ষতির তথ্য লিপিবদ্ধ করি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD