
মৃত মায়ের মুখ দেখা হলো না বিজিবি সদস্য মুকুলের
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মৃত মায়ের মুখ শেষবারের মতো দেখা হলো না নওগাঁ ১৬ ব্যাটালিয়নে কর্তরত বিজিবি সদস্য নায়েক মোক্তাদুল আলম মুকুল (৪৫) এর।
মায়ের মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মুকুল। নিজ কর্মস্থান নওগাঁ ১৬ ব্যাটালিয়ন থেকে বাড়ি ফেরার পথে নাটোরের নলডাঙা রোডের বিপ্রবেলঘড়িয়া শাজী পাড়া এলাকায় নওগাঁ-নাটোর মহাসড়কে মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার সময় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত মোক্তাদুল আলম মুকুল (৪৫) শ্রীপুর উপজেলার দরিবিলা গ্রামের মৃত কুদ্দুস মোল্যার ছেলে। তিনি নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির নায়েক হিসেবে কর্মরত ছিলেন। তার ব্যাটালিয়ানের নম্বর ৫৩৫১।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার উপজেলার দরিবিলা গ্রামে মোক্তাদুল আলম মুকুল তার মা মারা যাওয়ার খবর পান। সকালে একটি সিএনজি অটোরিকশাযোগে মায়ের লাশ দেখতে রওনা দেন। নওগাঁ-নাটোর মহাসড়কের নলডাঙা রোডের বিপ্রবেলঘড়িয়া শাজী পাড়া এলাকায় পৌঁছাতেই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মক আহত হয়। নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ বাদ আসর জানাজার শেষে পারিবারিক কবরস্থানে মুকুলের দাফন সম্পূর্ণ হয়েছে।
নাটোর হাইওয়ে পুলিশ মৃত্যুর ঘটনা ও ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক জব্দের বিষয়টি নিশ্চিত করেছে।