1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রেল সম্পদ রক্ষার দায়িত্বে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর দুই সদস্যের মাদক সেবনের ঘটনায় সাময়িক বরখাস্ত। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

রেল সম্পদ রক্ষার দায়িত্বে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর দুই সদস্যের মাদক সেবনের ঘটনায় সাময়িক বরখাস্ত ।

রাজশাহী ব্যুরো ঃ পশ্চিমাঞ্চল রেলওয়ের  প্রধান প্রকৌশলী দপ্তরে  নৈশকালীন পাহারারত রেল নিরাপত্তা বাহিনীর সদস্য  সাদ্দাম ও শাহীন  ইয়াবা সেবন করছে , এ ধরনের তথ্য গত ১৫ জুন রাতে  তোলা ভিডিওটি মিডিয়াকর্মীদের কাছে এসেছে। রেল সম্পদ পাহারায় নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্যদের এ ধরনের কর্মকাণ্ড  অত্যন্ত নিন্দনীয় এবং ফৌজদারি অপরাধ। ২০১৭ সালে চাকরি পাওয়া এই দুই সদস্য  দীর্ঘদিন থেকে ইয়াবা সেবন ও বিক্রয়ের সাথে  জড়িত। তার মত আরো বেশ কয়েকজন  নিরাপত্তা বাহিনীর সদস্য  নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত। শুধুমাত্র রেল ভবনই নয় রাজশাহী রেলস্টেশন এবং  ওয়াশফিট এলাকায় এদের অনৈতিক কর্মকাণ্ড বিস্তৃত। ইতিপূর্বে রেল নিরাপত্তা সদস্যদের বিরুদ্ধে ট্রেনের টিকিট কালোবাজারি, যাত্রীদের উপর হামলা,  টিকেটবিহীন যাত্রীদের নিকট থেকে উৎকোচ গ্রহণ, মাদক সেবন  ও মাদক পাচার সহ নানা অভিযোগে  বেশ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। তবে সে শাস্তি মূলক ব্যবস্থা ছিল লোক দেখানো। সে কারণে রেলের নিরাপত্তা বাহিনী সদস্যদের মধ্যে শৃঙ্খলার চরম সংকট বিদ্যমান।

অভিজ্ঞ মহলের ধারণা রেলওয়ের  কতিপয় কর্মকর্তার দুর্নীতি সীমাহীন পর্যায়ে চলে যাওয়ায় নিম্নের কর্মচারীদের নিয়ম শৃঙ্খলার প্রতি তাদের গুরুত্ব কম । আইনশৃঙ্খলা রক্ষার্থে রেলওয়ের নিয়মিত  একটি  সশস্ত্র বাহিনী  হওয়ার পরও কর্মকর্তাদের দায়িত্বশীল ও পেশাদারিত্বের  অভাবে এ বাহিনীর ভাবমূর্তি দিন দিন রসাতলে যাচ্ছে। এদের অনেকে নিয়ম মেনে পোশাকও পরেন না। তাদের কোনদিন রোল কল হয় না। নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আছে বলে মনে হয় না । অথচ এই বাহিনীর পদস্থ কর্মকর্তাদের সকলেই বিসিএস ক্যাডার। মূলত  নিয়োগ,  বদলি ও পদোন্নতির  ক্ষেত্রে কোন কোন কর্মকর্তা ব্যক্তিগত সুবিধা নেয়ায় এই বাহিনীর সদস্যদের  অনেকেই পেশাদারিত্ব নিয়ে কাজ করেন না। এদের অনেকেই  কর্তব্যরত অবস্থায়  ফাঁকি দিয়ে  মাদক কেনাবেচার জন্য সীমান্ত এলাকায় চলে যান বলে অভিযোগ রয়েছে। এদিকে  শৃঙ্খলা ভঙ্গ করে  অফিসের মধ্যে মাদক সেবনের দায়ে আলোচিত দুই সিপাহীকে ইতিমধ্যে  সাসপেন্ড করা হয়েছে বলে গণমাধ্যমকে  জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের চীফ কমান্ডেন্ট আশাবুল ইসলাম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD