1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

দুর্নীতির মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

দুর্নীতির মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে।

রাজশাহী ব্যুরো ঃ প্রায় দেড় কোটি টাকা দুর্নীতির মামলায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা খাদ্য কর্মকর্তা আজহারুল ইসলামকে (৫৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। দুর্নীতির মামলায় ২৪ ই জুন সোমবার সকালে রাজশাহী বিভাগীয় স্পেশাল আদালতে হাজির হয়ে জামিন চেয়েছিলেন তিনি। তবে শুনানি শেষে আদালতের বিচারক মোছা. ইসমত আরা জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান।

আসামিপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন মিয়া মো. নুরুজ্জামান। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী হিসেবে জামিনের বিরোধিতা করেন বজলে তৌহিদ আল হাসান বাবলা। এ মামলায় জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রকসহ মোট আসামি সাতজন। এদের মধ্যে শুধু আজহারুল ইসলাম আত্মসমর্পণ করলেন। অন্য ছয়জন আসামি এখনও পলাতক আছেন।

দুদকের আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা গণমাধ্যমকে জানান, চাষিদের কাছ থেকে গম না কিনে মিল মালিকদের কাছ থেকে কেনা হয়েছিল। এভাবে প্রায় ১ কোটি ৫৮ লাখ টাকা দুর্নীতি করা হয়। এ অভিযোগে দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন ২০২০ সালে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে এ মামলার অভিযোগপত্রও দায়ের করা হয়।

তবে দীর্ঘদিনেও আসামিরা আদালতে হাজির হননি। অবশেষে মামলার ধার্য্য তারিখে আজহারুল ইসলাম হাজির হয়ে জামিনের আবেদন করেন। তবে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD