1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

মেহেরপুরে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

মেহেরপুরে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মেহেরপুর প্রতিনিধি
আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

রোববার (২৩ জুন) সকালে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবন প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং পুষ্পমাল্য অর্পণ করা হয়।

জনপ্রশাসন মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন। এ সময় সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন করা হয়।

জনপ্রশাসন মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন জেলা আওয়ামী লীগের পক্ষে পুষ্পমালা অর্পণ করেন। পরে সেখানে শহর আওয়ামী লীগ এবং কলেজ ছাত্রলীগের পক্ষে পৃথক পৃথকভাবে পুষ্প মাল্য অর্পণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, আইন বিষয়ক সম্পাদক পিপি পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাশেম,মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমাম হোসেন মিলু,বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল প্রমূখ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD