
৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা ও সুবর্ণজয়ন্তী পালন
জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার
২৩ জুন, ২০২৪ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জুবিলি) উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা’ করবে বাংলাদেশ আওয়ামী লীগ রাজবাড়ী জেলা শাখা ।
রবিবার সকাল ১১টা ৩০ মিনিটে ‘বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা’ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের পার্টি অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রাজবাড়ী বড়ো পুল ও বিভিন্ন রোড এবং রাজবাড়ী বাজারের বিভিন্ন রোড হয়ে পার্টি অফিসে গিয়ে শেষ হয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা সহ প্রতিটি জেলার বিভিন্ন প্রান্ত হতে আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
সেই সুত্র ধরেই রাজবাড়ী জেলা আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতে, রাজবাড়ী জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের বিশাল কর্মী বহর নিয়ে বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্র্যালিতে যোগদান করে বঙ্গবন্ধু সৈনিক লীগ রাজবাড়ী জেলা শাখা ।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের জেলা উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন সংগঠন থেকে আসা নেতা কর্মীরা শোভাযাত্রার শোভা বর্ধন করেন।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের মাননীয় রেলপথ মন্ত্রনালয়ের মন্ত্রী জনাব জিল্লুল হাকিম এমপি, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব, কাজী ইরাদত আলী, রাজবাড়ী ১ এর ৫ বারের এমপি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ফকির আব্দুল জব্বার
সাবেক এমপি সালমা চৌধুরী রুমা সহ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি গন ও বিভিন্ন নেতৃবৃন্দ ।
আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রতিটা ইউনিয়ন উপজেলার নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, ২৩ জুন এদেশের প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘প্লাটিনাম জয়ন্তী’ উদ্যাপন করে দলটি। গত সাড়ে সাত দশক ধরে আওয়ামী লীগের পথচলা গৌরবোজ্জ্বল। দীর্ঘ এই পথ চলায় সংগঠনটি বাঙালি জাতির অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সকল প্রতিবন্ধকতা জয় করে সফলতার মুকুটে সংযুক্ত করেছে একের পর এক পালক। পৃথিবীর খুব কম সংগঠন আছে যারা ক্ষমতাসীন হয়ে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার সৌভাগ্য অর্জন করেছে। একইসাথে ক্ষমতাসীন থেকে আওয়ামী লীগ তার প্রতিষ্ঠার রজতজয়ন্তী ও সুবর্ণজয়ন্তী পালনের বিরল সৌভাগ্যের অধিকারী।